ঢাকাবৃহস্পতিবার , ৩১ জুলাই ২০২৫
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

চাঁদপুরে ছয়টি চোরাই মোটরসাইকেলসহ চোর চক্রের ৩ সদস্য আটক

প্রতিবেদক
majedur
জুলাই ৩১, ২০২৫ ৩:১৩ অপরাহ্ণ
Link Copied!

 

মোঃ হোসেন গাজী।।

চাঁদপুরে আন্তজেলা চোরচক্রের ৩ সদস্যকে ছয়টি মোটরসাইকেল সহ আটক করেছে চাঁদপুর মডেল থানা পুলিশ।

বৃহস্পতিবার ৩১ শে জুলাই দুপুরে চাঁদপুর মডেল থানায় এক সংবাদ সম্মেলনে বিষয়টি জানান চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ লুৎফুর রহমান।
এ সময় তিনি জানান, বুধবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে চাঁদপুর শহরের বাস স্ট্যান্ড এলাকা থেকে রাফসান ইসলাম (২০) ও মোঃ ইমরান (২১) নামে মোটরসাইকেল চোর চক্রের দুইজনকে একটি কালো রংয়ের সুজুকি জিক্সার মোটরসাইকেল সহ হাতেনাতে আটক করা হয়। তাদের বাড়ি ফরিদগঞ্জ উপজেলায়। তাদের জিজ্ঞাসাবাদ করে গত ২০-২১ দিন পূর্বে আরেকটি রেজিস্ট্রেশনবিহীন কালো রংয়ের অ্যাপাচি ফোর বি মোটরসাইকেল সদর উপজেলার বাগাদি ইউনিয়নের নিজ গাছতলা এলাকায় সালাম মটরস এর দোকান থেকে উদ্ধার করা হয়। চোরাই মোটরসাইকেল ক্রয় বিক্রয়ের অপরাধে সালাম মটরসের মালিক আব্দুস সালামকে আটক করে এবং তার গ্যারেজ থেকে আরো চারটি মোটরসাইকেল উদ্ধার করলে ঐ সমস্ত গাড়ির কোন বৈধ কাগজপত্র প্রদর্শন করতে পারে নাই এবং কোন সদুত্তর দিতে পারে নাই বলে তিনি সংবাদ সম্মেলনে জানান।

এসময় তিনি আরো বলেন, আটককৃত আসামি রাফসান ইসলাম নিলয় ও মোঃ ইয়ামিন চোরাই পথে ভারত হইতে ফুলকো ফাঁকি দিয়ে এনে সালামের নিকট বিক্রয় করে বলে স্বীকার করেন। আসামিরা আরো জানান তারা লক্ষ্মীপুর নোয়াখালী চাঁদপুর এলাকা হইতে তাদের সহযোগী চোরদের মাধ্যমে মোটরসাইকেল চুরি করিয়া সালামের গ্যারেজে রেখে পরবর্তীতে বিক্রি করতো। আসামিদের জিজ্ঞাসাবাদ শেষে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে হবে বলে জানানো হয়।

Don`t copy text!