ঢাকাবুধবার , ৩০ জুলাই ২০২৫
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

মীরসরাইয়ে বিএনপি-যুবদলের পাঁচ নেতাকে বহিষ্কারের প্রতিবাদে বিএনপির একাংশের মিছিল-সমাবেশ

প্রতিবেদক
majedur
জুলাই ৩০, ২০২৫ ৮:২৮ অপরাহ্ণ
Link Copied!

মীরসরাইয়ে বিএনপি-যুবদলের পাঁচ নেতাকে বহিষ্কারের প্রতিবাদে বিএনপির একাংশের মিছিল-সমাবেশমীরসরাইয়ে বিএনপি-যুবদলের পাঁচ নেতাকে বহিষ্কারের প্রতিবাদে বিএনপির একাংশের মিছিল-সমাবেশ
কমল পাটোয়ারি,মীরসরাই প্রতিনিধিঃমীরসরাইয়ে বিএনপি-যুবদলের শীর্ষ পাঁচ নেতাকে বহিষ্কার করেছে কেন্দ্রীয় বিএনপি। এই বহিষ্কার আদেশ প্রত্যাখ্যান করে মীরসরাই উপজেলার বারইয়ারহাট ও পৌরসভায় বিক্ষোভ মিছিল করেছে বিএনপির একাংশ।
মঙ্গলবার (২৯ জুলাই) দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী সাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে।বহিষ্কারাদেশের খবর শুনে গতকাল রাতে এবং বুধবার (৩০ জুলাই) সকালে মীরসরাইয়ে বিক্ষোভ মিছিল করে বিএনপির একাংশ।
বহিষ্কৃত নেতারা হলেন, সদ্য বিলুপ্ত হওয়া চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক ও সাবেক উপজেলা চেয়ারম্যান নুরুল আমিন, উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব গাজী নিজাম উদ্দিন, বারইয়ারহাট পৌরসভা বিএনপির সাবেক আহ্বায়ক দিদারুল আলম মিয়াজী, মিরসরাই উপজেলা যুবদলের আহ্বায়ক কামাল উদ্দিন ও জোরারগঞ্জ থানা যুবদলের আহ্বায়ক সিরাজুল ইসলাম।
প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, আপনি দলের ভেতর সংঘাত ও হানাহানি সৃষ্টি করে চট্টগ্রাম উত্তর জেলা বিএনপিকে চরম বিপর্যয়ের মুখে ঠেলে দিয়েছেন। আপনার অসহিষ্ণু আধিপত্যকামী মনোভাবের জন্য দলের ভেতরে দ্বন্দ্ব ও সহিংসতা চরম পর্যায়ে পৌঁছেছে। আপনাকে বারবার সতর্ক করা হলেও আপনি দলের ভেতরে বিশৃঙ্খলা অব্যাহত রেখেছেন। সুতরাং দলের গঠনতন্ত্রের বিধান অনুযায়ী প্রাথমিক সদস্যসহ সব পর্যায়ের পদ থেকে আপনাকে নির্দেশক্রমে বহিষ্কার করা হলো। এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

Don`t copy text!