ঢাকাবুধবার , ৩০ জুলাই ২০২৫
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

উলিপুরের পথে প্রান্তে ছুটছেন আব্দুস সোবান দিচ্ছেন অনুদান

প্রতিবেদক
majedur
জুলাই ৩০, ২০২৫ ৮:০৫ অপরাহ্ণ
Link Copied!

 

মোঃ হামিদুল ইসলাম
কুড়িগ্রাম জেলা প্রতিনিধি

সকাল থেকে দুপুর আর দুপুর থেকে সন্ধ্যা বিশ্রামহীন ছুটছেন উলিপুরের প্রত্যন্ত অঞ্চলে।সাধারণ মানুষের কাছে শুনছেন নানা না পাওয়ার গল্প আর হতাশার কথা।সাধ্যমতো বিলিয়ে দিচ্ছেন ভালোবাসা।
বলছি উলিপুরের গন মানুষের নেতা আব্দুস সোবানের কথা।যার মননে চিন্তাচেতনায় উলিপুর বাসীর আর্থসামাজিক অবস্থার উন্নতি ও উন্নত জীবন মান গড়ে তোলার দৃঢ় প্রত্যয়।টাকার অভাবে করাতে পারছেন না চিকিৎসা,শিক্ষা লাভের প্রবল ইচ্ছে থাকা সত্ত্বেও ব্যাহত হচ্ছে কাঙ্ক্ষিত লক্ষ্য কিন্তু অর্থ কষ্টে পড়াতে পারছেন না সন্তানকে উচ্চতর শিক্ষা,যেন দেবদূত হয়ে হাজির হয়েছেন উলিপুর উপজেলাবাসীর প্রিয়মুখ আব্দুস সোবহান।চিকিৎসার টাকা দিয়ে করছেন সহায়তা আবার অভাবগ্রস্থ মেধাবী শিক্ষার্থীদের দিচ্ছেন উচ্চতর শিক্ষার জন্য আর্থিক সহায়তা।
৩০ শে জুলাই বুধবার সকালে উপজেলার বজরা ইউনিয়নের মধ্য কাঠালবাড়ীর হিন্দু সম্প্রদায়ের ভানু মাস্টারের সাথে দেখা হলে আকুতির সুরে তাদের প্রিয় নেতাকে শ্বশ্বানের যাওয়া রাস্তা করে না দেওয়ার ক্ষোভ প্রকাশ করেন স্থানীয় হিন্দু সম্প্রদায়ের লোকজন।
দীর্ঘ ১৫ বছরেও বিভিন্ন রাজনৈতিক নেতা,জনপ্রতিনিধির কাছে গিয়েও পায়নি কোন অনুদান।

শেষমেশ তাদের কথা শুনে শ্বশ্বানের রাস্তা এবং একটি টিনসীডের ঘর নির্মাণের অনুদানের প্রতিশ্রুতি দেন যা আগামী ১৫ দিনের মধ্যে রাস্তা ও ঘরে নির্মাণ কাজ শেষ করার নির্দেশ দেন।স্থানীয়দের দাবীর মুখে একই ইউনিয়নের চর বজরা জামে মসজিদে ওয়াক্তি নামাজ ঘরে একটি মাইক বরাদ্দ দেন।পাশেই ভয়াল তিস্তার করাল গ্রাসে সর্বস্ব হারানো মানুষগুলো কে স্থানীয় যুব ক্লাবের উদ্যোগে প্রায় অর্ধ শতাধিক দুস্থ্য অসহায় মানুষ কে ৫কেজি করে চাল বিতরণ করেন।

এছাড়া তিনি জুম্মাহাট বালিকা উচ্চ বিদ্যালয়,গুনাইগাছ ডিগ্রি কলেজ, মেধা বিকাশ কারিগরি কলেজসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান পরিদর্শন করেন এবং শিক্ষার মানোন্নয়ন ও অবকাঠামো উন্নয়নের প্রতিশ্রুতি দেন।
কেবল কৃষ্ণ গ্রামের গরীব অসহায় মোর্শেদার বসতবাড়ি গত সাপ্তাহে আগুনে পুড়ে ছাই হয়ে যায়,অসহায় মোর্শেদার ঘর নির্মানে দুই বান্ডিল টিন উপহার দেন।
দুপুরে উপজেলার দুর্গাপুর ইউনিয়নের মন্ডলের হাটে হিন্দু সম্প্রদায়ের একটি মন্দির বাতাসে চালা ভেঙে যায়,ওই মন্দিরের পুনঃ সংস্কারের জন্য যাবতীয় খরচ বহনের প্রতিশ্রুতি দেন।পাশেই একই ইউনিয়নের মন্ডলপাড়ায় গতরাতে হোসেন আলী ও ফাতেমা বেগম পরিবারের চারটি ঘর পুড়ে ছাই হয়ে যায়।ঘরহারা পরিবারটির পাশে দাড়ানোর প্রতিশ্রুতি দেন।এসময় উপস্থিত এলাকাবাসী আব্দুস সোবহানের জন্য দোয়া করেন।

তার এই ধারাবাহিক মানবিক কাজের বিষয়ে সাংবাদিক কে জানান,উলিপুর উপজেলার সুবিধাবঞ্চিত সকল মানুষের শিক্ষা, স্বাস্থ্য, আবাসন ও খাদ্যনিরাপত্তা নিশ্চিত করতে তিনি নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।
উলিপুরের মানুষ যদি আমাকে আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী করেন তাহলে আমি হযরত উমর( রা:) গরীব দু:খী অসহায় মানুষের খোজ খবর রাখবো।।

Don`t copy text!