ঢাকাবুধবার , ৩০ জুলাই ২০২৫
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

একতা যুব সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে বাঁশের সাঁকো নির্মাণ

প্রতিবেদক
majedur
জুলাই ৩০, ২০২৫ ৭:৫৪ অপরাহ্ণ
Link Copied!

 

মোঃ হোসেন গাজী।।

চাঁদপুর সদর উপজেলার ১২ নং চান্দ্রা ইউনিয়নের বাখরপুর ২ নং ওয়ার্ডে খালের উপর বাঁশের সাঁকো নির্মাণ করেছেন চাঁদপুর হাইমচর এর ঐতিহ্যবাহী অরাজনৈতিক সামাজিক সংগঠন মেঘনা একতা যুব সমাজ কল্যাণ সংস্থা।
২ নং ওয়ার্ডের কবিরাজ বাড়ি হয়ে ১ নং ওয়ার্ড সংযোগ সড়কের মাঝে সামাদ কবিরাজ এর বাড়ির সংলগ্ন খালের উপরে সেতুটি ভেঙে যাওয়ায় মানুষের চলাচলে সমস্যার সৃষ্টি হয়। এছাড়াও এ পথ দিয়ে গাজী স্কুল ও বাখরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় পড়ুয়া কোমলমতি শিক্ষার্থীদের যাতায়াতের সমস্যা পড়াতে হয়। এলাকাবাসী ও শিক্ষার্থীদের যাতায়াতের দুর্ভোগ লাগব করতে তারা এই উদ্যোগ গ্রহণ করেন।
মেঘনা একতা যুব সমাজ কল্যাণ সংস্থার প্রধান উপদেষ্টা স্পেন প্রবাসী হোসাইন মিয়া ভুট্টো’র সার্বিক তত্ত্বাবধানে ও প্রতিষ্ঠাতা কে এম ফরিদ হোসেন হৃদয় এর উদ্যোগে সংগঠনের উপদেষ্টা- আখন মোঃ মিজানুর রহমান ফাহিম, মোঃ বোরহান উদ্দিন গাজী, মোঃ জাহাঙ্গীর হোসেন গাজী, ইব্রাহিম খলিল, হাজী মোঃ জাহাঙ্গীর গাজী, প্রতিষ্ঠাতা-আখন মোঃ শরীফ হোসেন, পরিচালক-আখন মোঃ ইসমাইল, দাতা সদস্য মোঃ সুমন খান, যুগ্ম সাধারণ সম্পাদক-মোঃ রায়হানুল ইসলাম রোমান, মেঃ রিয়াদ কবিরাজ এর আর্থিক সহযোগিতায় সাঁকোটি নির্মাণ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের প্রশাসনিক উপদেষ্টা -মোঃ মজিবুর রহমান কবিরাজ, সভাপতি- সৈয়দ আহমেদ গাজী, সাধারণ সম্পাদক-সাদ্দাম কবিরাজ সহ মেঘনা একতা যুব সমাজ কল্যাণ সংস্থার নেতৃবৃন্দ।

Don`t copy text!