ঢাকাসোমবার , ২৮ জুলাই ২০২৫
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

দলের দুঃসময়ে আন্দোলন সংগ্রামে সামনে থেকে নেতৃত্বে দিয়েছেন বাবু ভাই

প্রতিবেদক
majedur
জুলাই ২৮, ২০২৫ ৭:১৯ অপরাহ্ণ
Link Copied!


‎সিরাজুল ইসলাম
‎কমলনগর (লক্ষ্মীপুর) প্রতিনিধি

কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক রাজিব আহসান বলেন ফ্যাসিস্ট হাসিনা সরকারের আমলের দুঃসময়ে বিএনপির আন্দোলন সংগ্রামে যখন কেউ ছিলো না তখন সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন বাবু ভাই। সাবেক স্বেচ্ছাসেবক দলের সভাপতি শফিউল বারী বাবুর ৫ম মৃত্যু বার্ষিকীতে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। তিনি আরো বলেন শফিউল বারী বাবু শুধু একজন নেতা ছিলেন না তিনি ছিলেন আমাদের আদর্শ আমাদের শিক্ষক। বাবুর ভাইর আদর্শ বুকে নিয়ে আমাদের রাজনীতি করা উচিত তাহলেই দেশ ও দল উপকৃত হবে। তার নেতৃত্বের অবদান বিএনপি পরিবার কখনো ভুলবে না।

‎লক্ষ্মীপুর জেলা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে সোমবার সকাল দশটায় রামগতি উপজেলার বাবুর নিজ এলাকার হাজী আমজাদ মিয়া জামে মসজিদ প্রাঙ্গণে উক্ত দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।

‎লক্ষ্মীপুর জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মহসিন কবির স্বপনের সভাপতিত্বে ও জেলা সাধারণ সম্পাদক হারুনুর রশিদের সঞ্চালনায়। এছাড়াও অনুষ্ঠানে বক্তব্য দেন স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি ইয়াছিন আলী,চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের সভাপতি বেলায়েত হোসেন ভূলু সহ বিভিন্ন জেলায় নেতৃবৃন্দ।

‎এছাড়াও উপস্থিত ছিলেন রামগতি উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শাহরিয়ার হান্নান, সাধারণ সম্পাদক বেলাল হোসেন। কমলনগর উপজেলার স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক নূরে আলম সেলিম, সদস্য সচিব গিয়াস উদ্দিন সহ কেন্দ্রীয়, বিভিন্ন জেলা ও উপজেলা স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।

‎জানা যায়, ২০২০ সালের এই দিনে মাত্র ৪৯ বছর বয়সে মারা যান তুখোর রাজনীতিবীদ ও অন্যতম নেতা শফিউল বারী বাবু। বাবু ভাই লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউনিয়নে। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। বর্ষিয়ান এ রাজনীতিবিধ ফ্যাসিস্ট সরকারের সময় একাধিকবার কারাবরণ করতে হয়েছে ।

Don`t copy text!