ঢাকাবৃহস্পতিবার , ২৪ জুলাই ২০২৫
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

ঠাকুরগাঁওয়ে স্কুল সেনসিটাইজেসন প্রোগ্রাম অনুষ্ঠিত

প্রতিবেদক
majedur
জুলাই ২৪, ২০২৫ ৬:১৭ অপরাহ্ণ
Link Copied!

ঠাকুরগাঁওয়ে স্কুল সেনসিটাইজেসন প্রোগ্রাম অনুষ্ঠিত

ঠাকুরগাঁও প্রতিনিধি : ঠাকুরগাঁওয়ে হারভেস্টপ্লাসের বাস্তবায়নে রিয়েক্টস-ইন প্রজেক্টর আওতায় ‘জিংক গম ও জিংক ধান’ শীর্ষক একটি “স্কুল সেনসিটাইজেশন প্রোগ্রাম” অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৪ জুলাই) ইকো সোশ্যাল ডেভলপমেন্ট অর্গানাইজেশনের (ইএসডিও) আয়োজনে ও পরিচালনায় সদর উপজেলার জগন্নাথপুর  ইউনিয়নের চখমিল বহুমুখী উচ্চ বিদ্যালয়ে স্কুল সেনসিটাইজেশন প্রোগ্রাম” অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন, চখমিল বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: সলিম উদ্দিন।

এছাড়াও বক্তব্য দেন, ওই বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মোঃ আবুল হোসেন, ইএসডিও রিয়েক্টস- ইন প্রজেক্টের প্রজেক্ট ফোকাল কৃষিবিদ মোঃ আশরাফুল আলম, পিসি মোঃ কামরুল ইসলাম ও স্কুলের অন্যান্য শিক্ষক শিক্ষিকাবৃন্দ।

অনুষ্ঠানে ১০০ জন ছাত্র-ছাত্রী ও ১৩জন শিক্ষক উপস্থিত ছিলেন।

সভায় জিংক ধান ও গমের উপকারিতা, মানব দেহে জিংকের  প্রয়োজনীয়তা, জিংক গমের রুটি ও জিংক ধানের ভাত নিয়মিত খাওয়ার মাধ্যমে জিংকের ঘাটতি মেটানো সহ ইত্যাদি বিষয়ে আলোচনা করা হয়।

Don`t copy text!