পটুয়াখালীর গলাচিপা উপজেলার গজালিয়া ইউপির১৩১নং পূর্ব হরিদেবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নির্মনাধীন নতুন ভবনের কাজে অনিয়মের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত।জানা গেছে, ২৩ জুলাই বুধবার বেলা ১১টায় হরিদেবপুরবাসীর আয়োজনে উক্ত স্কুল প্রাঙ্গনে ঘন্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। উক্ত মানববন্ধনে এসময় অংশগ্রহন করেন উক্ত বিদ্যালয়ের শিক্ষক, কোমলমতি শিক্ষার্থী, অবিভাবক ও এলাকাবাসী।
বক্তারা বলেন এ বিদ্যালয়ের পুরাতন ভবনটি ঝুঁকিপূর্ণ হওয়ায় নতুন ভবন নির্মানের উদ্যোগ নেয় সরকার। পরে ২০২৩ সালে এলজিইডির বাস্তবায়নে ১ কোটি ৩৮ লাখ টাকা ব্যায়ে ভবনের নির্মান কাজ শুরু করে মোঃ গিয়াস উদ্দিন নামের ঠিকাদারি প্রতিষ্ঠান। যা চলতি বছর ডিসেম্বরে শেষ হওয়ার কথা রয়েছে। এ কাজের শুরুতেই নিম্নমানের নির্মানসামগ্রী ব্যাবহার করায় কাজে বাঁধা প্রদান করেন এলাকাবাসী। তাদের বাঁধা উপেক্ষা করে তৎকালীন সরকারের ক্ষমতার প্রভাব বিস্তার করে ভবনে দুটি ছাঁদ দেয়া হয়।
এদিকে গলাচিপা উপজেলা এলজিইডির প্রকৌশলী জাহাঙ্গীর আলমের দাবি গণমাধ্যম প্রতিনিধিদের কাছে যে, সিডিউল অনুযায়ী ভবনের নির্মান কাজ করা হচ্ছে। কোন ধরনের দুর্নীতির আশ্রয় নেয়া হয়নি। প্রয়োজনে পরীক্ষা করা হবে।
পটুয়াখালী এলজিইডি এর নির্বাহী প্রকৌশলী হোসেন আলী মীর সাংবাদিকদের বলেন, এ বিষয়ে দ্রুততার সাথে তদন্ত কমিটি গঠন করে তদন্ত করা হবে। কাজে কোনো প্রকার অনিয়ম ও দুর্নীতি ,র প্রমাণ পেলে সেই দায়ভার ঠিকাদারকে নিতে হবে।

