ঢাকামঙ্গলবার , ২২ জুলাই ২০২৫
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

রেললাইন থেকে গৃহবধূর দ্বিখন্ডিত মরদেহ উদ্ধার

প্রতিবেদক
admin
জুলাই ২২, ২০২৫ ৯:০৭ অপরাহ্ণ
Link Copied!

মো.আলী সোহেল, কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি :

কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলার ছয়সূতী রেলস্টেশনের উত্তর পাশে টি এন টি পাড়া সংলগ্ন এলাকায় রেললাইন থেকে সীমা আক্তার (২২) নামে এক গৃহবধূর দ্বিখন্ডিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

নিহত সীমা আক্তার ছয়সূতী ইউনিয়নের উত্তরকান্দি গ্রামের মো. শানু খাঁর মেয়ে। তার স্বামীর নাম শাহীন মিয়া। স্বামীর বাড়িও একই ইউনিয়নের টি এন টি পাড়া রেল ব্রিজ সংলগ্ন সালমানকান্দি গ্রামে।

স্থানীয়রা জানায়, আজ মঙ্গলবার (২২ জুলাই) সকাল সাড়ে ৭টার দিকে রেল লাইনে একটি দ্বিখন্ডিত মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দিলে কুলিয়ারচর থানা পুলিশ ও ভৈরব রেলওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য কিশোরগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠায়।

নিহতের পরিবার সূত্রে জানাযায়, সীমা ও তার স্বামীর মধ্যে দীর্ঘদিন ধরে পারিবারিক কলহ চলায় তিনি দীর্ঘদিন ধরে বাবার বাড়িতে ছিলেন। গতকাল সোমবার সীমাকে বাবার বাড়ি থেকে স্বামীর বাড়িতে ফিরিয়ে আনা হয়। এর ঠিক পরদিনই তার এমন মর্মান্তিক মৃত্যুর ঘটনাকে ঘিরে জনমনে নানা প্রশ্ন ও রহস্যের সৃষ্টি হয়েছে।

নিহতের বাবা মো. শানু খাঁ ও মামা মো. মাসুম মিয়া, বড় বোন রিমা আক্তার বলেন, আমার বোন আত্মহত্যা করেনি। তাকে পরিকল্পিতভাবে হত্যা করে রেল লাইনে ফেলে রাখা হয়েছে।

এ বিষয়ে কুলিয়ারচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হেলাল উদ্দিন পিপিএম জানান, আমরা ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছি। এটি আত্মহত্যা না হত্যা ময়না তদন্তের প্রতিবেদন হাতে পেলে নিশ্চিত করে বলা যাবে। তবে পরিবার যদি অভিযোগ দেয়, তা গুরুত্বের সঙ্গে তদন্ত করা হবে।

Don`t copy text!