সুভাস,,, দাস ,, ।
পটুয়াখালী জেলা প্রশাসক কার্যালয়ের ৩ য় তলার এলএ শাখা ( ভূমি অধিগ্রহণ)কে পুঁজি করে বেড়ে ওঠা চিঁহিত ও অপরিচিত দালালদের লাগাম টানতে তৎপর হয়েছে পটুয়াখালী ডিবি পুলিশ।
ঢাকা থেকে প্রকাশিত দৈনিক নতুন দিন পত্রিকা এবং নিউজ পোর্টাল দৈনিক বাংলার অধিকার, এ পটুয়াখালী ডিসি অফিসের এলএ শাখার চিহ্নিত দালাল মোস্তাফিজুর রহমান ও
কে নিয়ে প্রতিবেদন প্রকাশিত হলে ।
বিষয়টি সততা যাচাই করেন । পটুয়াখালী ডিবি পুলিশ মোস্তাফিজুর রহমান ও তার সহযোগী শাহাদাৎ তালুকদারকে
গ্রেফতার করতে সক্ষম হয়।
পটুয়াখালী ডিবি পুলিশ ।
পটুয়াখালী ডিবি অফিসার ইনচার্জ মোঃ জসিম উদ্দিন সংবাদকর্মীদের জানিয়েছেন এই অভিযান তাদের চলমান থাকবে ।
সুত্রে জানা গেছে, এ এল শাখা ঘিরে বিভিন্ন পেশাজীবি মানুষ জন প্রতিনিয়ত দালালি করতে করতে বুকের পাটা বড় করে ফেলেছেন। এসকল দালালদের ৯৯ % বাড়ি-ঘর পটুয়াখালী জেলার বিভিন্ন উপজেলায়। তাদের অনেকেই কোন কিছুর তোয়াক্কা না করেই দিন কে দিন এল শাখার দালালি ও প্রতারণা করে আঙুল ফুলে কলাগাছ বনে গিয়েছেন।উক্ত দালালরা এতটাই প্রবাশালী যে তাদের কারণে ৪/৫ জন পেশাদার গণমাধ্যম কর্মী এল শাখার বিভিন্ন বিষয় নিয়ে অনুসন্ধান করে প্রতিবেদন তৈরী করতে গিয়ে জীবন নাশের ঝুঁকির মধ্যে পড়ে তাঁরা তাদের অনুসন্ধানী রিপোর্ট করা থেকে বিরত রয়েছেন। অভিজ্ঞ মহলের অনেকেই নাম প্রকাশে অনিচ্ছুক বলেছেন পটুয়াখালী এল শাখার দালালি ও প্রতারণা করে এখন অনেকেই বিপুল পরিমাণ অর্থ বিত্তর মালিক হয়েছেন।
কিন্তু এসকল দালালদের দৌরাত্মে সাধারণ সুবিধা ভুগী( জমিদাতা)নানা প্রকার হয়রানির শিকার থেকে যেন রেহাই পাচ্ছে না। দালাল নির্মূলে সংশ্লিষ্ট সকল প্রশাসনের আশু হস্তক্ষেপ কামনা করেছেন তা্ঁরা।
এদিকে পটুয়াখালী এলএ শাখার দালালদের ধরতে একদাপ এগিয়ে গেলেন পটুয়াখালী জেলা ডিবি পুলিশ। গতকাল সোমবার রাতে ডিসি অফিসের এলএ শাখার দুই দালাল /প্রতারক কে ডিবি পুলিশ আটক করেছেন। আটককৃত এলএ শাখার দালাল হলেন, ১/ শাহাদাৎ তালুকদার (৫৪), পিতা- মৃত মানিক ওরুপে মধু তালুকদার, মাতা-রওশন আরা বেগম, সাং- ছোনখোলা, ০২ নং ওয়ার্ড, লালুয়া ইউনিয়ন, থানা- কলাপাড়া ২/ মোস্তাফিজুর রহমান (৪০), পিতা- নজরুল ইসলাম, মাতা-ফাতেমা বেগম, সাং- মুরাদিয়া, ০৫ নং ওয়ার্ড, মুরাদিয়া ইউনিয়ন, থানা- দুমকি উভয় জেলা – পটুয়াখালী। পরে তাদেরকে কলাপাড়া থানার মামলা নং-২২ তারিখ- ২২/০৭/২০২৫ খ্রিঃ ধারা-৪০৬/৪২০/৩৮৫/৩৮৬/৪২৭/৫০৬ পেনাল কোড মামলায় গ্রেফতারকরতঃ বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। পটুয়াখালী এলএ শাখার উক্ত দালাল দু’জনকে গ্রেফতার করতঃ এ মামলায় বিজ্ঞ আদালতে প্রেরণ করায় পটুয়াখালী ডিবি পুলিশ এর কার্যক্রমে খুশি হয়ে অনেকেই তাদের প্রশংসা করেছেন।

