ঢাকাবৃহস্পতিবার , ১৭ জুলাই ২০২৫
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

নওগাঁর পত্নীতলা ১৪ ব্যাটালিয়নের অভিযানে ১৪৮ বোতল ফেন্সিডিল উদ্ধার

প্রতিবেদক
majedur
জুলাই ১৭, ২০২৫ ২:০১ পূর্বাহ্ণ
Link Copied!

 

উজ্জ্বল কুমার সরকার নওগাঁ প্রতিনিধিঃ

নওগাঁর পত্নীতলা ব্যাটালিয়ন (১৪ বিজিবি)-এর অভিযানে জয়পুরহাট সীমান্ত থেকে বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে।

১৬ জুলাই ভোরে পত্নীতলা ব্যাটালিয়ন (১৪ বিজিবি)-এর অধীনস্থ পাগলাদেওয়ান বিওপি’র টহল কমান্ডার নায়েব সুবেদার মোঃ আব্দুল হামিদের নেতৃত্বে একটি বিশেষ টহল দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায়।

সীমান্ত পিলার ২৭২/৬-এস হতে আনুমানিক ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে উত্তমাবাদ মাঠের মধ্যে অভিযান পরিচালনা করে ৯০ বোতল ভারতীয় ফেনসিডিল ও ৫৮ বোতল ভারতীয় ফেয়ারডিল নেশাজাতীয় কফ সিরাপ মালিকবিহীন অবস্থায় উদ্ধার করা হয়। বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারীরা রাতের অন্ধকারে মাদক ফেলে পালিয়ে যায়।

এ বিষয়ে পত্নীতলা ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ ইকবাল হোসেন, পিবিজিএম, পিবিজিএমএস জানান, নওগাঁ ও জয়পুরহাট সীমান্তে গরু, মাদক পাচার, অবৈধ সীমান্ত পারাপার ও চোরাচালান রোধে বিজিবির সাঁড়াশি অভিযান অব্যাহত থাকবে।
নওগাঁ #

Don`t copy text!