ঢাকামঙ্গলবার , ১৫ জুলাই ২০২৫
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

ঠাকুরগাঁওয়ে স্কুল সেনসিটাইজেসন প্রোগ্রাম অনুষ্ঠিত

প্রতিবেদক
majedur
জুলাই ১৫, ২০২৫ ৫:৩৬ অপরাহ্ণ
Link Copied!

ঠাকুরগাঁওয়ে স্কুল সেনসিটাইজেসন প্রোগ্রাম অনুষ্ঠিত

ঠাকুরগাঁও প্রতিনিধি : ঠাকুরগাঁওয়ে হারভেস্টপ্লাসের বাস্তবায়নে ‘রিয়েক্টস-ইন’ প্রজেক্টর আওতায় “জিংক ধান ও জিংক গম” শীর্ষক একটি স্কুল সেনসিটাইজেশন প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৫ জুলাই) ইএসডিও’র আয়োজনে ও পরিচালনায় ঠাকুরগাঁও সদর উপজেলার রায়পুর ইউনিয়নের মোলানি বালিকা উচ্চ বিদ্যালয়ে স্কুল সেনসিটাইজেশন প্রোগ্রাম অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন মোলানি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: জয়নাল আবেদিন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন  ইএসডিও রিয়েক্টস- ইন প্রজেক্টের প্রজেক্ট ফোকাল কৃষিবিদ মোঃ আশরাফুল আলম, পিসি মোঃ কামরুল ইসলাম। এছাড়াও বক্তব্য দেন ওই বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা বৃন্দ।

অনুষ্ঠানে মোলানি বাকিকা উচ্চ বিদ্যালয়ের  ১০৮ জন ছাত্রী ও ৮জন শিক্ষক উপস্থিত ছিলেন।

বক্তারা জিংক ধান ও গমের উপকারিতা, মানব দেহে জিংকের  প্রয়োজনীয়তা, জিংক গমের রুটি ও জিংক ধানের ভাত নিয়মিত খাওয়ার মাধ্যমে জিংকের ঘাটতি মেটানো সহ ইত্যাদি বিষয়ে আলোচনা করেন।

Don`t copy text!