ঢাকাবৃহস্পতিবার , ৩ জুলাই ২০২৫
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

সিরাজদিখানে অবৈধ ড্রেজার এর অপসারণ ও বিনষ্ট করা হয়

প্রতিবেদক
majedur
জুলাই ৩, ২০২৫ ৯:১২ অপরাহ্ণ
Link Copied!

 

আরিফুল ইসলাম খান সিরাজদিখান প্রতিনিধি :

সিরাজদিখানে ৮ স্থানে অবৈধভাবে ড্রেজার দিয়ে বালি উত্তোলন ও জমির শ্রেণী পরিবর্তনের বিরুদ্ধে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন,২০১০ অনুযায়ী ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ৬টি ড্রেজার বিকল ও ১০ কিলোমিটার পাইপ অপসারণ করেন সহকারী কমিশনার (ভুমি) বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট: মো:তৌহিদুল ইসলাম বারী।

বৃহস্পতিবার ৩ জুলাই সকাল সাড়ে ১০ থেকে দুপুর ১ টা পর্যন্ত উপজেলার রসুনিয়া,ইছাপুরা ও বয়রাগাদি ইউনিয়নের সিরাজদিখান বাজার,পশ্চিম আবিরপাড়া,কুসুমপুর,রাজদিয়া এবং টেংগরিয়াপাড়ায় ৮ টি স্থানে এ অভিযান পরিচালনা করেন।
অভিযান চলাকালে সহকারী কমিশনার (ভুমি) বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট: মো:তৌহিদুল ইসলাম বারী স্থানীয় জনগণকে উপযুক্ত কর্তৃপক্ষের অনুমতি ব্যতীত ড্রেজিং এর মাধ্যমে বালি উত্তোলন ও ভরাট এবং জমির শ্রেণী পরিবর্তন থেকে বিরত থাকার বিষয়ে সচেতন করেন এবং এ ধরনের বেআইনি  কর্মকান্ডের শাস্তির বিষয়ে অবহিত করা হয়।তিনি আরো বলেন
জনস্বার্থে অবৈধ ড্রেজার পরিচালনা,অনুমতি বিহীন জমি ভরাটের মাধ্যমে শ্রেণী পরিবর্তন রোধে উপজেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত অব্যাহত থাকবে।

Don`t copy text!