মোঃ হোসেন গাজী।।
চাঁদপুর সদর উপজেলার হরিণা নৌ পুলিশ ফাঁড়ির অভিযানে লিটন শেখ (৩৫) ও মনির শেখ (৪২) নামে দুই জেলেকে আটক করা হয়েছে। তাদের বাড়ি সদর উপজেলার ইব্রাহিমপুর ইউনিয়নের চর পতেজংপুর গ্রামে।
২ জুলাই বুধবার দুপুরে মেঘনা নদীর আখনের ঘাট এলাকা থেকে অবৈধ জাল ব্যবহার করে মাছ শিকারের দায়ে আটক করা হয়েছে বলে জানান হরিণা নৌ পুলিশ ফাঁড়ি ইনচার্জ মোঃ কালাম খান। এসময় তিনি জানান নিয়মিত অভিযানের অংশ হিসেবে সাব ইন্সপেক্টর দাদন মিয়ার নেতৃত্বে সঙ্গীয় ফোর্স সহ অভিযান পরিচালনা করে দুই লক্ষ ৬০ হাজার মিটার অবৈধ জাল উদ্ধার করা হয়। এছাড়াও দুজন জেলে এবং দুটি নৌকা যুদ্ধ করা হয়। তাদেরকে পৃথকভাবে মৎস্য আইনে মামলা রুজু করে আদালতে প্রেরণ করা হয়। আমাদের এই অভিযান সবসময় চলমান রয়েছে।

