ঢাকামঙ্গলবার , ১ জুলাই ২০২৫
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

পটুয়াখালীর বাউফল উপজেলা খাদ্য নিয়ন্ত্রক’র বিপক্ষে লিগ্যাল নোটিশ

প্রতিবেদক
majedur
জুলাই ১, ২০২৫ ১০:১০ অপরাহ্ণ
Link Copied!

সুভাস দাস,পটুয়াখালী ।

পটুয়াখালী বাউফল উপজেলা খাদ্য নিয়ন্ত্রণক’র বিপক্ষে লিগ্যাল নোটিশ প্রেররণ করা হয়েছে। সুত্রে জানা গেছে, মোঃ শাহজাহান মুন্সী, পিতা-মৃত-মুনসোর মুন্সী, অলিপুরা খাদ্য বান্ধব কর্মসূচী ডিলার নোটিশ দাতার পক্ষে মোঃ জাহাঙ্গীর হোসেন (৩) অ্যাডভোকেট জজকোর্ট, পটুয়াখালী উক্ত উপজেলা খাদ্য নিয়ন্ত্রণকের বিপক্ষে লিগ্যাল নোটিশ প্রেররণ করেন বলে জানা যায়। এছাড়াও এ লিগ্যাল নোটিশের পক্ষ ভুক্ত আরও ৮ জন ডিলার রয়েছেন বলে জানা গেছে। উক্ত নোটিশে উল্লেখ করা হয়েছে এ আইনজীবীর উক্ত মক্কেলগন বাংলাদেশ সরকার বাহাদুর কর্তৃক বাউফল উপজেলার খাদ্য বান্ধব কর্মসূচী বাস্তবায়নের লক্ষ্যে ডিলার হিসাবে নিযুক্ত হইয়া নিয়মিত লাইসেন্স নবায় পূর্বক সরকারি বিধি মোতাবেক উক্ত কর্মসূচির আওতাধীন কার্ডধারী উপকারভোগীদের মধ্যে সরকার নির্ধারিত মূল্য সুনামের সহিত চাল বিক্রি করিয়া আসিতেছেন। নোটিশ দাতাগন কর্তৃক উক্ত কর্মসূচির আওতাধীন কার্ডধারীদের মধ্যে চাল বিক্রি কালীন নোটিশ দাতাদের বিরুদ্ধে অদ্যাবধি কোনরুপ অনিয়ম বা গাফিলাতির অভিযোগ উত্থাপিত হয় নাই। উক্ত কর্মসূচি বাস্তবায়নের জন্য বৈধভাবে ডিলার নিয়োগ প্রাপ্ত হইয়া কার্ডধারীদের মধ্যে চাল বিক্রির উদ্দেশ্যে সর্বশেষ ২০২৫ সালের মার্চ/এপ্রিল মাসের চাল বিক্রির কার্যক্রম ইতিমধ্যে নোটিশ দাতাগন সুনামের সহিত বাস্তবায়ন করিতে সক্ষম হইয়াছেন। বাউফল উপজেলার ১৫টি ইউনিয়নের মোট ৪১ জন ডিলার খাদ্য বান্ধব কর্মসূচির আওতায় ডিলার নিয়োগ প্রাপ্ত হইয়া কার্যক্রম বাস্তবায়ন করিয়া আসিতেছিলেন। তন্মধ্যে ২২ জন ডিলার রাষ্ট্রীয় রাজনৈতিক পরিবর্তনের পর কার্যক্রম পরিচালনা করিতে ব্যর্থ হওয়ায় তদস্থলে ইং ২৪/০৯/২০২৪ তারিখে এ অফিসের ২০০ নং স্মারকের উপজেলা খাদ্য বান্ধব কমিটির সভার সিদ্ধান্ত মোতাবেক ০৯টি ইউনিয়নে ১৪ জন খাদ্য বান্ধব কর্মসূচির তিন মাসের জন্য এবং ইং ২০/১০/২০২৪ তারিখের ২২৩ নং স্মারকে ০৫টি ইউনিয়নে ০৮ জন খাদ্য বান্ধব কর্মসূচির দুই মাসের জন্য ডিলার নিয়োগ দান করিয়াছেন।

বাউফল উপজেলা খাদ্য বান্ধব কমিটির ইং ২৫/০২/২০২৫ তারিখের অনুষ্ঠিত সভায় উল্লেখিত ১৪ জন (তিন মাসের জন্য) এবং ০৮ জন (দুই মাসের জন্য) নিয়োগ প্রাপ্ত (১৪+৮) = ২২ জন ডিলারকে খাদ্য বান্ধব কর্মসূচি পাঁচ বছরের জন্য ডিলার হিসাবে নিয়োগ দেওয়ার সিদ্ধান্ত গৃহিত হয়। নোটিশ দাতাগন সহ বাকী ১৯ জন নিয়োগপ্রাপ্ত ডিলারগন যথারীতি খাদ্য বান্ধব কর্মসূচির আওতায় বৈধভাবে নিযুক্ত আছে মর্মে প্রতীয়মান হয়। খাদ্য বান্ধব কর্মসূচির ডিলার লাইসেন্স এর নীতিমালা অনুযায়ী প্রতি বছর ৩০ জুনের মধ্যে লাইসেন্স নবায়ন (পরবর্তী অর্থ বৎসরের জন্য) করার শর্ত থাকায় নোটিশ দাতাগন ইতোমধ্যে বার বার আপনার কার্যালয়ে তাহাদের খাদ্য বান্ধব ডিলার লাইসেন্স নবায়নের জন্য যোগাযোগ করিলেও আপনি/আপনার কার্যালয় কর্তৃক তাহাদের খাদ্য বান্ধব ডিলার লাইসেন্স নবায়ন না করিয়া গড়িমসি করিতেছেন এবং নবায়ন না করার সুস্পষ্ট কারন সম্পর্কেও নোটিশ দাতাগনকে অবহিত না করায় নোটিশ দাতাগন অপূরনীয় ক্ষতির সম্মুখীনের আশংকা করিতেছেন। প্রসঙ্গত: বাউফল উপজেলা খাদ্য নিয়ন্ত্রক হলেন কমল গোপাল দে।

Don`t copy text!