ঢাকারবিবার , ২৯ জুন ২০২৫
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

উগ্রবাদ মোকাবেলায় ধর্মের প্রকৃত শিক্ষার বিকল্প নেই” শীর্ষক আলোচনা সভা মন্দির বাজারে

প্রতিবেদক
admin
জুন ২৯, ২০২৫ ৯:৩৫ অপরাহ্ণ
Link Copied!

বাইজিদ মন্ডল ডায়মন্ড হারবার,কোলকাতা।

মানবতার মুক্তির জন্য লড়াই’ একটি গুরুত্বপূর্ণ বিষয়। এই আলোচনা সভা ধর্মীয় শিক্ষার মাধ্যমে উগ্রবাদ মোকাবেলা করার গুরুত্ব তুলে ধরেন “হেজবুত তওহীদ ইন্ডিয়া ফাউন্ডেশন” এর প্রতিনিধিরা। এই ধরনের আলোচনা সভা সমাজে শান্তি ও সম্প্রীতি বজায় রাখতে সহায়ক হবে বলে মনে করা হয় সংস্থার তরফে।রবিবার মন্দির বাজারের লক্ষীকান্তপুর উৎসব ভবনে “উগ্রবাদ মোকাবেলায় ধর্মের প্রকৃত শিক্ষার বিকল্প নেই” শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এদিনের এই আলোচনা সভার মূল বিষয়গুলি ছিল – ধর্মের প্রকৃত শিক্ষা, উগ্রবাদের কারণ,শিক্ষার ভূমিকা,সচেতনতা বৃদ্ধি, আন্তঃধর্মীয় সংলাপ ইত্যাদি। বিভিন্ন ধর্মাবলম্বীদের মধ্যে সংলাপ ও পারস্পরিক বোঝাপড়া বৃদ্ধির মাধ্যমে সমাজে সম্প্রীতি ও শান্তি স্থাপন করা যাবে। এই আলোচনা সভা উগ্রবাদ মোকাবেলায় ধর্মের সঠিক শিক্ষার গুরুত্বকে তুলে ধরবে এবং সমাজের শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় সহায়ক হবে বলে জানান উপস্থিত বিশিষ্টজনেরা। এদিনের এই “উগ্রবাদ মোকাবেলায় ধর্মের প্রকৃত শিক্ষার বিকল্প নেই”। শীর্ষক আলোচনা সভায় উপস্থিত ছিলেন প্রধান অতিথি কাজী আব্দুল হক, সভাপতি,হেযবুত তওহীদ ইন্ডিয়া ফাউন্ডেশন। এবং আবুল খায়ের মল্লিক, সভাপতি,দঃ ২৪ পরগণা জেলা। সংগঠনের অন্যান্য কর্মকর্তা সুবক্তগীন বিশ্বাস, নজরুল ইসলাম,আলী হাদয়ার পাইক প্রমুখ। “হেজবুত তওহীদ ইন্ডিয়া ফাউন্ডেশন” এর আয়োজনে এই সভায় প্রায় শতাধিক মানুষ অংশগ্রহণ করেন।
হেযবুত তওহীদ এর প্রধান পরিচালক হোসাইন মোহাম্মদ সেলিম বাংলাদেশ থেকে এই সভায় ভিডিও কলে ভাষণ দেন। তাঁর কথায়,পাশ্চাত্যের রাজনৈতিক ব্যবস্থার অনুকরণে অনেক ইসলামী দল সংখ্যাগরিষ্ঠ মুসলিম জনগোষ্ঠীকে তাদের ভোটব্যাংক হিসাবে ব্যবহার করছে। অন্যান্য দলগুলোর সঙ্গে ভোটের প্রতিযোগিতা করতে গিয়ে তারা ইসলামের অপব্যাখ্যা করছে এবং মুসলমানদের ধর্মীয় অনুভূতিকে অপ-ব্যবহার করছে। রাজনীতিতে ধর্মের এই অপব্যবহারের বিরুদ্ধে তিনি ইসলামের প্রকৃত শিক্ষা তুলে ধরছেন। ধর্মীয় সমাবেশ থেকে ভিন্ন ধর্মের বিরুদ্ধে বিদ্বেষমূলক বক্তব্য ও সংখালঘুর উপর নির্যাতনের ফতোয়া বন্ধ করার জন্য তাদের এই সংগ্রাম। সকল প্রকার সাম্প্রদায়িক বিভক্তি দূর করে সর্বধর্মীয় সম্প্রীতি স্থাপন ও এক পিতা-মাতার সন্তান হিসাবে সমগ্র মানবজাতিকে এক জাতিতে পরিণত করার উপায় তিনি তুলে ধরতে যান সমগ্র মানবজাতির কাছে।

Don`t copy text!