নিউজ ডেস্ক,, রিপোর্ট,,।
পটুয়াখালীর বাউফলে স্ত্রীরির দেওয়া যৌতুক মামলায় কারাগারে শ্বামী বাউফল উপজেলা নওমালা ইউনিয়নে নিজ বট কাজল গ্রামের স্ত্রী সুখি আক্তারের (২১) দায়ের করা যৌতুক মামলায় স্বামী মোঃ রাজিব (২৮)কে পটুয়াখালী চিপ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে দুই বছরের সাজা দিয়ে জেল হাজতে পাঠান।
বৃহস্পতিবার ২৬শে জুন দুপুরে আদালত তাকে ২ বছরের সাজা দিয়ে কারাগারে পাঠান।
গ্রেফতার মোঃ রাজিব বাউফল উপজেলার নওমালা ইউনিয়নের নিজ বটকাজল গ্রামের ইউপি সদস্যর ছেলে।
মামলা ও ভুক্তভোগী পরিবার সূত্রে জানা যায়, ২০২২ সালে বাউফল উপজেলার আদাবাড়ীয়া ইউনিয়ন কাশিপুর গ্রামের মোঃ সিদ্দিক শিকদারের মেয়ে সুখি আক্তারকে ২ লক্ষ্য টাকার মূলে বিয়ে করেন রাজীব।
তাদের দাম্পত্য জীবনে একটি শিশু কন্যা সন্তান রয়েছে। বাচ্চা জন্মগ্রহণের বছর যেতে না যেতেই যৌতুকের ২ লক্ষ্য টাকার জন্য স্ত্রী সুখী কে চাপ দিতে শুরু করে স্বামী রাজীব। সব কিছু সজ্জ করে কয়েক বার বাবার বাড়ি থেকে টাকা এনে স্বামীকে দিত তারপরেও ,এক কালীন যৌতুকের ২ লক্ষ্য টাকা এনে দিয়েও রক্ষা পাননি সুখী ।
এ সময় সুখি আক্তারকে ভরণপোষণ না দিয়ে অমানসিক ও শারীরিক নির্যাতন করেন পাসান্ড স্বামী রাজীব।
গত নভেম্বর পুনরায় ব্যাবসা করার জন্য আরো ২ লক্ষ্য টাকার জন্য সুখি আক্তারকে চাপ দেওয়া হয় । টাকা এনে দিতে রাজী না হওয়ায় এক পর্যায়ে সুখীকে মারপিট করে শ্বামী রাজীব। দিশেহারা হয়ে, পটুয়াখালী সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির হইয়া ,শ্বামী রাজীবের বিরুদ্ধে মামলা করেন সুখি। মামলায় রাজীবকে পটুয়াখালী বিজ্ঞ সিনিয়র জুডিশিয়াল আদালত ২ বছরের সাজা দিয়ে পটুয়াখালী জেল হাজতে প্রেরণ করা হয়।

