ঢাকাবৃহস্পতিবার , ২৬ জুন ২০২৫
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

নবীনগরে ভাতিজার দা,এর কোপে চাচার হাতের কব্জি বিচ্ছিন্ন

প্রতিবেদক
majedur
জুন ২৬, ২০২৫ ১০:৫১ অপরাহ্ণ
Link Copied!

 

মোঃ জাবেদ আহমেদ জীবন নবীনগর উপজেলা ব্রাহ্মণবাড়ীয়া প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার নাটঘর ইউনিয়ন চরিলাম গ্রামে পারিবারিক বিরোধের জেরে ভাতিজার দা-এর কোপে চাচার বাম হাতের কব্জি বিচ্ছিন্ন হওয়ার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (২৬ জুন) দুপুরেএ ঘটনা ঘটে।আহত চাচার নাম রফিকুল ইসলাম
তিনি বর্তমানে আশঙ্কাজনক অবস্থায় ব্রাহ্মণবাড়িয়া হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

প্রত্যক্ষদর্শী ও পারিবারিক সূত্রে জানা যায়, জমির মাটি কাটার হিসাব নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ( সহোদর) চলছিল রফিকুল ইসলাম ও দোধন মিয়ার মধ্যে। ঘটনার দিন কথা-কাটাকাটির একপর্যায়ে ভাতিজা বায়জিদ দা দিয়ে চাচার উপর অতর্কিত হামলা চালায়। এতে চাচার বাম হাতের কব্জি সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে যায়।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য জেলা সদর হাসপাতালে পাঠান।

ঘটনার সত্যতা নিশ্চিত করে নবীনগর থানার অফিসার ইনচার্জ জানান, এ ঘটনায় এখন পর্যন্ত কোন অভিযোগ আসেনি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

Don`t copy text!