মোঃ হোসেন গাজী।।
চাঁদপুর সদর ১২নং চান্দ্রা ইউনিয়নের দফেরদার দোকানের কাছে অবস্থিত মধ্য বাখরপুর তা’লীমুল কুরআন একাডেমী’র আগামী দুই বছরের জন্য পুনরায়
সম্মানিত উপদেষ্টা নির্বাচিত হয়েছেন তরুণ সমাজসেবক, দুবাই প্রবাসী,
কে এম ফরিদ হোসেন (হৃদয়)
নবনির্বাচিত উপদেষ্টা কে এম ফরিদ জানান এই প্রতিষ্ঠানটি একটি দ্বীনি প্রতিষ্ঠান, এখানে ছোট ছোট ছেলেমেয়েদের কোরআন ও হাদিসের বাণী শিখানো হয় এমনকি এখানে বয়স্ক প্রাপ্তদের কোরআন শিখানো হয় আর এমন একটি দ্বীনি প্রতিষ্ঠানের পদ পদবী হয়েছে একটা দায়িত্ব, আমাকে যোগ্য মনে করে মধ্য বাখরপুর তা’লীমুল কুরআন একাডেমী’র পুনরায় দুই বছরের জন্য উপদেষ্টা নির্বাচিত করেছেন। কে এম ফরিদ হোসেন (হৃদয়) তিনি আরও বলেন
এই প্রতিষ্ঠানের উন্নয়ন ও ভালো কিছুর জন্য তার সর্বদা চেষ্টা থাকবে বলে জানান।

