ঢাকাসোমবার , ২৩ জুন ২০২৫
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

চান্দ্রায় যুবদলের উদ্যোগ বিএনপি’র সদস্য নবায়ন ও নতুন সদস্য সংগ্রহ

প্রতিবেদক
majedur
জুন ২৩, ২০২৫ ৭:৪৭ অপরাহ্ণ
Link Copied!

 

মোঃ হোসেন গাজী।।

বিএনপি’র কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী সদস্য নবায়ন ও নতুন সদস্য সংগ্রহ কর্মসূচির অংশ হিসেবে চাঁদপুর সদর উপজেলার চান্দ্রা ইউনিয়ন যুবদলের উদ্যোগে সদস্য নবায়ন কর্মসূচি সম্পন্ন হয়।

সোমবার ২৩ জুন বিকালে মদিনা মার্কেটে মদনা ৪, ৫, ৬ নং ওয়ার্ডে যুবদলের প্রায় ৭০ জনের সদস্য নবায়ন করা হয়।

এসময় ইউনিয়ন যুবদলের সভাপতি খোরশেদ আলম গাজী, সিনিয়র সহ-সভাপতি আমজাদ হোসেন গাজী, সহ-সভাপতি রুবেল গাজী আনোয়ার পাটওয়ারী, জসিম শেখ, সাধারণ সম্পাদক দেলোয়ার গাজী, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক জসিম গাজী, যুগ্ম সাধারণ সম্পাদক আরিফ গাজী, সাংগঠনিক সম্পাদক মোঃ বাতেন জামাদার, সহসাংগঠনিক সম্পাদক আলাউদ্দিন ডালি, ৪ নং ওয়ার্ড সভাপতি সাদ্দাম শিকদার, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম রাড়ি, ৫ নং ওয়ার্ড সভাপতি শরীফ মীর, সাধারণ সম্পাদক আলী হোসেন রাড়ি, ৬ নং ওয়ার্ড সভাপতি লিটন খান, সাধারণ সম্পাদক ফারুক হাওলাদারসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।

এসময় ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন গাজী তিনি বলেন,আজকের এই কর্মসূচি আমাদের দেশ নায়ক তারেক রহমানের কর্মসূচি।প্রতিটি ঘরে ঘরে এই কর্মসূচির কথা পৌঁছে দিতে হবে। কোন অবস্থাতে মানুষের সাথে কোন অন্যায় অবিচার করা যাবেনা।আমরা দীর্ঘ দিন আন্দোলন করেছি ফ্যাসিস্ট সরকারকে হটানোর জন্য। আপনারা এমন কোন কাজ করবেন না যাতে মানুষ আমাদের উপর ক্ষুন্ন হয়। মানুষের কাছে যাবেন মানুষকে ভালোবাসবেন।

Don`t copy text!