ঢাকাশনিবার , ২১ জুন ২০২৫
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

দুই প্রাক্তন সৈনিকের স্মরণে শোকসভা অনুষ্ঠিত

প্রতিবেদক
majedur
জুন ২১, ২০২৫ ৬:৩৬ অপরাহ্ণ
Link Copied!

 

মোঃ জাবেদ আহমেদ জীবন
নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

নবীনগরে
দুই প্রাক্তন সৈনিকের স্মরণে এক শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
২১ জুন শনিবার সকালে নবীনগর পৌর শহরের সৈনিক হোটেলের তৃতীয় তলায় এ শোক সভা টি অনুষ্ঠিত হয়। ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার অবসরপ্রাপ্ত সৈনিক সমাজ কল্যাণ সমিতি, নবীনগর উপজেলা শাখা এ আয়োজন করেন।
সংগঠনটির উপজেলা শাখার সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ আবু জাহেরের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কামাল উদ্দিন এর সঞ্চালনায়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবীনগর প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ হোসেন শান্তি। এ সময়
সাবেক সেনা সদস্য সার্জেন্ট সামসুল হক ও সাংবাদিক সার্জেন্ট মোস্তফা কামালের আত্মার মাগফিরাত কামনায় দোয়া করা হয়।
বক্তারা বলেন, “দেশপ্রেমিক সৈনিকদের আত্মত্যাগ জাতির গৌরব। তাঁদের কর্মময় জীবনের আদর্শ ও ত্যাগ নতুন প্রজন্মের জন্য পথপ্রদর্শক হয়ে থাকবে।
শোকসভায় আরও উপস্থিত ছিলেন সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সাবেক সৈনিকগণ। উপস্থিত সবাই প্রয়াত দুই গুণী ব্যক্তির দেশপ্রেম, সততা ও জনকল্যাণমূলক কাজের ভূয়সী প্রশংসা করেন এবং তাঁদের আত্মার শান্তি কামনা করেন।
অনুষ্ঠান শেষে তাঁদের রুহের মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।

Don`t copy text!