মোঃ জাবেদ আহমেদ, ব্রাহ্মণবাড়ীয়া প্রতিনিধি :
ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর পৌরসভার প্রধান সহকারী মোঃ আব্দুল মোমেন কে গত ১৬ ফেব্রুয়ারী ২০২৫ তারিখ স্থানীয় সরকার মন্ত্রণালয়ের এক আদেশে বদলী করা হয়।
তিনি দীর্ঘ ২৪ বছর যাবত একই কর্মস্থলে চাকরী করছেন। আব্দুল মোমেন নবীনগর পৌর এলাকার আলমনগর গ্রামের বাসিন্দা।সাতমোড়া ইউনিয়নের নৌকা প্রতিকের চেয়ারম্যান উপজেলা আওয়ামীলীগের প্রভাবশালী নেতা জসিম উদ্দিন আহাম্মেদের আপন ভাগ্নীর জামাই হওয়াতে আওয়ামীলীগের আমলে নিতেন অনেক সুযোগ সুবিধা।পৌরসভার অনেকেই নাম প্রকাশ না করার শর্তে কর্মচারিরা জানান। মোঃ আব্দুল মোমেন নবীনগর পৌরসভায় চাকরী করে তিনি কিভাবে প্রচুর জায়গার মালিক হয়েছেন। মেয়র / প্রশাসক এবং এলাকার প্রভাবশালী নেতাদের অতিরিক্ত চাটুকারিতা করে বিভিন্ন অপকর্ম করেছেন।জমিদার বাড়িতে পৌরসভার মার্কেটে তার নামে বেনামে একাধিক দোকান রয়েছে। আব্দুল মোমেনের বেনামে ঠিকাদারি লাইসেন্সও রয়েছে। তার এই লাইসেন্স ব্যবহার করে পৌরসভা থেকে বিভিন্ন ভূয়া বিল উত্তোলন করেন। তিনি পৌরসভার ঠিকাদারী কাজের সাথে সরাসরি জড়িত। জানা যায় তিনি পৌর এলাকার কিছু সংখ্যক লোকজনকে দীর্ঘদিন দিন যাবত অনৈতিক ভাবে অনিয়মে পৌরসভা থেকে বেশ সুযোগ সুবিধা দিয়ে আসছেন শুধুমাত্র তারাই মোঃ আব্দুল মোমেনকে অত্র পৌরসভায় রাখার জন্য মহা ব্যস্ত হয়ে পরেছেন। সাধারন মানুষ মনে করছেন আব্দুল মোমেন যেন নবীনগরে থাকতে পারে এই জন্যই তিনি লোকজনকে দিয়ে এসব করাচ্ছেেন।এজন্য তিনি বিভিন্ন কৌশল অবলম্বন করছেন। উনার বিরূদ্ধে বৈষম্য বিরোধী আন্দোলনকারী ছাত্রদের ও অভিযোগ রয়েছে।
তবে এ বিষয় জানতে আব্দুল মোমেন কে ফোন দিলে তিনি ফোন রিসিভ না করায় বিস্তারিত জানা যায় নি।

