মুন্সীগঞ্জ জেলা বিএন পির আহ্বায়ক কমিটি কে মুন্সীগঞ্জ জেলা ছাত্রদল নেতা সাজেদুল ইসলাম এর শুভেচ্ছা
মুন্সীগঞ্জ প্রতিনিধিঃ
নবনির্বাচিত মুন্সীগঞ্জ জেলা বিএন পির আহ্বায়ক মিজানুর রহমান সিনহা ও সদস্য সচিব মহিউদ্দিন আহমেদ সহ কমিটির সকল সদস্য কে শুভেচ্ছা জানিয়েছেন মুন্সীগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সহ সাধারণ সম্পাদক সাজেদুল ইসলাম বাবু।
সাজেদুল ইসলাম বলেন “ঢাকা বিভাগের মধ্যে রাজনৈতিক অবস্থানে গুরুত্বপূর্ণ জেলা মুন্সীগঞ্জ জেলা, এ জেলা বিএন পির গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া সকল নেতৃবৃন্দ কে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা,তাদের হাতধরে সুসংগঠিত ও ঐক্যবদ্ধ হয়ে উঠবে জেলা বিএন পি এই প্রত্যাশা,মুন্সীগঞ্জ জেলা ছাত্রদলের প্রতিটি কর্মীরাও পাশে থাকবে সকল আন্দোলন ও সংগ্রামে।

