ঢাকাবুধবার , ১ জানুয়ারি ২০২৫
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

সাপাহারে ছাত্রদলের প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

প্রতিবেদক
admin
জানুয়ারি ১, ২০২৫ ৮:৫৮ অপরাহ্ণ
Link Copied!

রতন মালাকার , সাপাহার (নওগাঁ) প্রতিনিধি:

ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে, আনন্দমুখর পরিবেশে নওগাঁর সাপাহারে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভার মধ্যে দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়েছে।

বুধবার (০১ জানুয়ারী) বেলা ১১টার দিকে উপজেলা ছাত্রদলের উদ্যোগে উপজেলা ডাকবাংলো থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলার প্রাণকেন্দ্র জিরোপয়েন্ট মুক্ত মঞ্চে এসে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

ছাত্রদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক সোহেল রানার সভাপতিত্বে উক্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত থেকে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি অধ্যক্ষ আব্দুন নূর, সাবেক সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম চৌধুরী (বেনু), সিনিয়র যুগ্ন সম্পাদক মোখলেসুর রহমান (মুকুল), সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুর রহিম, সাবেক দপ্তর সম্পাদক আব্দুল্লাহ আনসারী, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের সাবেক সভাপতি শফিকুল ইসলাম, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সদস্য সচিব হাসান আলী, ছাত্র নেতা হাবিবুর রহমান সহ বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, যুবদল,স্বেচ্ছাসেবক দল সহ অঙ্গ সংগঠনের নেতাকর্মীগণ।
উক্ত অনুষ্ঠানটি সার্বিক সঞ্চালনা করেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সিনিয়র যুগ্ন আহবায়ক ইমাম হোসেন (রিফাত)।

এ সময় জাতীয়তাবাদী ছাত্রদলের ও কলেজ শাখা ছাত্রদলের নেতাকর্মীগণ উপস্থিত ছিলেন।

Don`t copy text!