সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার দাবিতে গোপালগঞ্জের কাশিয়ানীতে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শেখ হাসিনার প্রতি অবিচার করা হয়েছে, এমন দাবি করে বৃহস্পতিবার (৮ আগস্ট) বিকেলে তাকে দেশে ফিরিয়ে আনার দাবি করে কয়েক হাজার জনগণ।
বৃহস্পতিবার ঢাকা-খুলনা মহাসড়কের কাশিয়ানী উপজেলার রাতইল ইউনিয়নের ঘোনাপাড়া বাজার এলাকায় সড়ক অবরোধ করে ওই বিক্ষোভ পালিত হয়। বিকেল সাড়ে ৪টা থেকে সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত চলে এই কর্মসূচি।
সরেজমিনে জানা গেছে, রাতইল ইউনিয়ন আওয়ামী লীগ ও বিভিন্ন গ্রামের মুজিবপ্রেমী হাজারো মানুষ মহাসড়কে অবস্থান নিয়ে টায়ারে আগুন জ্বালায় এবং দেশীয় অস্ত্র নিয়ে বিক্ষোভ করে। প্রায় দুই ঘণ্টা ধরে চলা কর্মসূচিতে ওই মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। ফলে সড়কের উভয় পাশে অসংখ্য যানবাহন আটকা পড়ে।
আন্দোলনকারীরা জানান, শেখ হাসিনার নেতৃত্বে আগামীতে আন্দোলন-সংগ্রাম চালিয়ে যাবেন।
যত দিন পর্যন্ত আওয়ামী লীগ সরকার ফের ক্ষমতায় না আসে, তত দিন রাজপথে থেকে আন্দোলন-সংগ্রাম চালিয়ে যাওয়া হবে।
সুএ কালের কন্ঠ

