বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে সরকার পতনের পরে বর্তমান চলমান পরিস্থিতিতে রাস্তায় ট্রাফিক পুলিশের অবর্তমানে কাজ করছে বিভিন্ন বিশ্ববিদ্যালয়, স্কুল এবং কলেজের ছাত্রছাত্রীরা। প্রখর রৌদ্রের মধ্যে রাস্তায় দাঁড়িয়ে ছাত্রছাত্রীরা দেশকে এগিয়ে নিতে যে উদ্যোগ গ্রহণ করেছে, তাদের স্বাগত জানিয়ে এবং সামান্যতম প্রশান্তির জন্য পাশে এসে দাঁড়িয়েছে এমএইচ গ্লোবাল গ্রুপ। রাস্তায় কর্তব্যরত শিক্ষার্থীদের মাঝে রৌদ্র থেকে বাঁচার জন্য মাথার ক্যাপ, খাবার পানি সহ অন্যান্য সামগ্রী বিতরণ করতে দেখা যায় ঢাকা শহরের বিভিন্ন স্থানে।
এমএইচ গ্লোবাল গ্রুপের পক্ষ থেকে জানানো হয়, যেহেতু আমরা ছাত্রছাত্রীদের নিয়ে কাজ করি, তাদের বর্তমান পরিস্থিতিতে যে কষ্ট করছে তাদের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব বলে আমরা মনে করি।
এমএইচ গ্লোবাল গ্রুপ মূলত যারা বিদেশে উচ্চশিক্ষা গ্রহণ করতে আগ্রহী তাদেরকে নিয়ে সম্পূর্ণ ফ্রিতে কাজ করে। এমএইচ গ্লোবাল গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান AHZ, MIE Pathways, MIE English Academy-এর মাধ্যমে ইউকে, আমেরিকা, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, কানাডা সহ পৃথিবীর বিভিন্ন দেশের স্বনামধন্য বিশ্ববিদ্যালয়গুলোতে এই কোম্পানির মাধ্যমে পড়াশোনার জন্য গ্যারান্টিসহ এডমিশন করে থাকে।
এমএইচ গ্লোবাল গ্রুপের অধীনে যারা দীর্ঘ দিনের স্টাডি গ্যাপ, একাডেমিক দূর্বলতা রয়েছে এবং বারবার IELTS কোর্স করে খারাপ রেজাল্ট করে বা কম স্কোর পায় তাদের জন্য এই কোম্পানির রয়েছে ফাউন্ডেশন কোর্স। এই কোর্সের মাধ্যমে বিদেশে উচ্চ শিক্ষার জন্য খুব সহজেই ভর্তি হওয়ার সুযোগ রয়েছে।
এছাড়া, এমএইচ গ্লোবাল গ্রুপের একটি ফাউন্ডেশন রয়েছে যা মানবতার সেবায় নিয়োজিত হয়ে প্রতিনিয়ত অসহায় দুস্থ এবং সুবিধাবঞ্চিত মানুষের জন্য কাজ করে থাকে। বর্তমান পরিস্থিতিতে কোম্পানির উদ্যোগে এবং ফাউন্ডেশনের সহযোগিতায় ছাত্রছাত্রীদের পাশে দাঁড়ানোর জন্য তারা বদ্ধপরিকর। ঢাকা শহরের বিভিন্ন স্থানে যেমন ধানমন্ডি, বাড্ডা, উত্তরা, লালমাটিয়া সহ বিভিন্ন স্থানে দায়িত্ব পালন করা ছাত্রছাত্রীদের মাঝে আজকে খাবার পানি, বিস্কুট, গ্লাভস এবং মাথায় রৌদ্র থেকে বাঁচানোর জন্য ক্যাপ বিতরণ করা হয়। যে কয়দিন ছাত্রছাত্রীরা এ দায়িত্ব পালন করবে, এমএইচ গ্লোবাল গ্রুপের পক্ষ থেকে প্রতিদিনই তাদেরকে এই সহায়তা পৌঁছে দেওয়া হবে বলে জানানো হয় কোম্পানির পক্ষ থেকে।

