ঢাকারবিবার , ৭ জুলাই ২০২৪
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

লক্ষ্মীপুরে রথযাত্রা উৎসব উদযাপন

প্রতিবেদক
majedur
জুলাই ৭, ২০২৪ ৫:৫৫ অপরাহ্ণ
Link Copied!

 

সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা উদযাপন করছে লক্ষ্মীপুরের  সনাতন ধর্মাবলম্বীরা। রথযাত্রার আয়োজন করে জেলা ইসকন মন্দির ও  শ্রী শ্রী শ্যামসুন্দর জিউ আখড়া মন্দির পরিচালনা কমিটি।

এ উপলক্ষে রোববার বিকালে মন্দির চত্বর থেকে হাজার হাজার ভক্তবৃন্দ জগন্নাথ দেবের রথ যাত্রায় অংশ নেন। রথ টেনে পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

পরমেশ্বর ভগবান শ্রী জগন্নাথকে দর্শন করলে এই জড় জগতের জন্ম মৃত্যুর আবদ্ধতা ও মায়া মমতা থেকে মুক্তি লাভ সম্ভব। এই বিশ্বাসকে ধারণ করে সনাতন ধর্মাবলম্বীরা রথযাত্রা উৎসব উদযাপন করে আসছে। রথযাত্রা আজ সনাতন ধর্মাবলম্বীদের কাছে অন্যতম ধর্মীয় উৎসব এবং বাঙালি সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশে পরিণত হয়েছে।

প্রতি বছর আষাঢ় মাসের শুক্লপক্ষের দ্বিতীয় তিথিতে এই উৎসবের আয়োজন করা হয়।

Don`t copy text!