ঢাকারবিবার , ১১ অক্টোবর ২০২৬
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

তেরখাদার আজগড়া ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী লিটন মোল্লা ব্যস্ত সময় পার করছেন

প্রতিবেদক
Sagar Chandra
অক্টোবর ১১, ২০২৬ ১০:৫৩ পূর্বাহ্ণ
Link Copied!

 

তেরখাদা( খুলনা) প্রতিনিধিঃ আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে আজগড়া ইউনিয়নে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ও খুলনা জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক ইঞ্জিনিয়ার লিটন মোল্লা গণসংযোগে ব্যস্ত সময় পার করছেন। নির্বাচনী মাঠে নিজের অবস্থান সুসংহত করতে তিনি চষে বেড়াচ্ছেন হাট-বাজার, স্কুল-কলেজ, পাড়া-মহল্লা ও গ্রামগঞ্জের জনপদ। স্থানীয় মানুষের সঙ্গে মতবিনিময়, কুশল বিনিময় এবং এলাকার সার্বিক উন্নয়নের পরিকল্পনা তুলে ধরে ভোটারদের মন জয় করার চেষ্টা করছেন তিনি।
ইঞ্জিনিয়ার লিটন মোল্লা (৪৫) খুলনার আজগড়া ইউনিয়নের শেখপুরা গ্রামের বাসিন্দা। তাঁর পিতা আইয়ুব মোল্লা। পেশায় একজন ডিপ্লোমা ইঞ্জিনিয়ার। লিটন মোল্লা দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত। ১৯৯৬ সালে রাজনীতিতে যুক্ত হওয়ার মধ্য দিয়ে তাঁর রাজনৈতিক পথচলা শুরু হয়। বর্তমানে তিনি খুলনা জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন। এর আগে তিনি খুলনা জেলা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করেন।

রাজনৈতিক জীবনের দীর্ঘ পথচলায় দলের বিভিন্ন প্রতিকূল সময়ে নেতাকর্মীদের পাশে থাকার চেষ্টা করেছেন বলে জানান লিটন মোল্লা। বিশেষ করে বিএনপির কঠিন সময়ে আজগড়া ইউনিয়নের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ রাখা এবং তাঁদের মনোবল ধরে রাখতে তিনি ভূমিকা রেখেছেন বলে দাবি করেন।
সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ইঞ্জিনিয়ার লিটন মোল্লা বলেন, আজগড়া ইউনিয়নকে একটি আধুনিক, উন্নত ও জনবান্ধব ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে চান তিনি। এ জন্য মাদক, জুয়া ও বাল্যবিবাহমুক্ত সমাজ প্রতিষ্ঠাকে অগ্রাধিকার দিতে চান। পাশাপাশি বেকার যুবকদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি, গরিব-দুঃখী ও অসহায় মানুষের জীবনমানের উন্নয়ন এবং ইউনিয়নে আইনশৃঙ্খলার সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

কৃষিপ্রধান এ অঞ্চলের উন্নয়নেও বিশেষ গুরুত্ব দিতে চান লিটন মোল্লা। তাঁর পরিকল্পনায় রয়েছে কৃষিক্ষেত্রে উন্নয়নের গতি ত্বরান্বিত করা, কৃষকদের বিভিন্ন সমস্যা সমাধানে উদ্যোগ নেওয়া এবং তাঁদের দিকে খেয়াল রাখা। কৃষকদের জীবনমান উন্নয়নে এবং তাদের মুখে হাসি ফোটাতে নিরলসভাবে কাজ করতে চান।

এ ছাড়া আজগড়া ইউনিয়নের প্রতিটি জনপদে অবস্থিত মসজিদ, মাদ্রাসা ও মন্দিরের উন্নয়ন এবং রাস্তাঘাট, সেতু ও কালভার্ট নির্মাণ ও সংস্কারের মাধ্যমে যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

লিটন মোল্লার ভাষ্য, জনগণের সমর্থন ও সহযোগিতা পেলে আজগড়া ইউনিয়নকে একটি শান্তিপূর্ণ, উন্নত ও বসবাসযোগ্য জনপদ হিসেবে গড়ে তুলতে কাজ করবেন। বিশেষ করে তরুণ সমাজের উন্নয়ন, অসহায় মানুষের পাশে দাঁড়ানো এবং এলাকার সার্বিক উন্নয়নকে তিনি অগ্রাধিকার দিতে চান।

স্থানীয় পর্যায়ে উন্নয়নমূলক কর্মকাণ্ডের মাধ্যমে সাধারণ মানুষের প্রত্যাশা পূরণ এবং একটি বৈষম্যহীন, মাদকমুক্ত ও সমৃদ্ধ ইউনিয়ন গড়ে তোলাই তাঁর লক্ষ্য বলে জানান। লিটন মোল্লা জানান, তিনি দলীয় মনোনয়ন পাবেন বলে দাবি করেন।
সাধারণ ভোটারদের মধ্যে অনেকেই জানান, আজগড়া ইউনিয়নে যে কয়জন প্রার্থী নির্বাচনের জন্য মনোনয়ন প্রত্যাশী, তার মধ্যে লিটন মোল্যা জনপ্রিয়তায় এগিয়ে রয়েছেন। লিটন মোল্যা বলেন, দল মনোনয়ন দিলে নির্বাচন করবেন। মনোনয়ন না দিলে, যাকে দিবেন তার সাথে মিলেমিশে কাজ করবেন। দলের সিদ্ধান্তের বাইরে তিনি যাবেন না বলে জানান।

Don`t copy text!