ঢাকারবিবার , ১১ অক্টোবর ২০২৬
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

কচাকাটায় ৩৮ পিস ইয়াবাসহ এক যুবক গ্রেপ্তার

প্রতিবেদক
admin
অক্টোবর ১১, ২০২৬ ৮:৫১ পূর্বাহ্ণ
Link Copied!

​মো: হামিদুল ইসলাম
কুড়িগ্রাম জেলা প্রতিনিধি

​কুড়িগ্রামের নাগেশ্বরীর কচাকাটা থানা এলাকায় মাদকবিরোধী সাঁড়াশি অভিযান চালিয়ে ৩৮ পিস ইয়াবাসহ মো. সুলতান মাহমুদ (২৭) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। গত ৯ অক্টোবর ২০২৬ তারিখে কচাকাটা থানাধীন গাবতলা কুমারপাড়া এলাকা থেকে তাকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার হওয়া সুলতান মাহমুদ ওই এলাকারই স্থায়ী বাসিন্দা বলে জানা গেছে।
​পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে কচাকাটা থানার একটি বিশেষ দল গাবতলা কুমারপাড়া এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। এ সময় তল্লাশি চালিয়ে সুলতান মাহমুদের নিকট থেকে ৩৮ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয় এবং তাকে ঘটনাস্থলেই আটক করা হয়।
​মাদকবিরোধী এই অভিযানের বিষয়ে কচাকাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) অর্পণ কুমার দাস জানান, কচাকাটা থানাকে মাদকমুক্ত করতে পুলিশ নিয়মিত ও কঠোর অভিযান পরিচালনা করে আসছে। তারই ধারাবাহিকতায় গতকাল সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে ওই যুবককে হাতেনাতে গ্রেপ্তার করা হয়েছে।
​ওসি অর্পণ কুমার দাস আরও বলেন, “মাদকের বিরুদ্ধে আমাদের এই জিরো টলারেন্স নীতি ও ধারাবাহিক অভিযান অব্যাহত থাকবে। সমাজ থেকে মাদকের মূলোৎপাটন করতে হলে শুধু পুলিশের একাই নয়, এলাকার সর্বস্তরের মানুষের সম্মিলিত সহযোগিতা ও সচেতনতা একান্ত প্রয়োজন।
​পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করে তাকে যথাযথ আইনি প্রক্রিয়ায় কুড়িগ্রাম কারাগারে পাঠানোর প্রস্তুতি চলছে। এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং তরুণ প্রজন্মকে মাদকের গ্রাস থেকে রক্ষা করতে এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে।

Don`t copy text!