ঢাকারবিবার , ৪ অক্টোবর ২০২৬
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

নওগাঁর মান্দা নুরুল্লাবাদ ইউনিয়নের জোতবাজার এলাকায় এমপি টিপির সাবেক প্রাইভেট কারের ড্রাইভার ভেকু আটক

প্রতিবেদক
Sagar Chandra
অক্টোবর ৪, ২০২৬ ১:৫৭ পূর্বাহ্ণ
Link Copied!

 

উজ্জ্বল কুমার সরকার নওগাঁঃ

নওগাঁর মান্দা উপজেলার ১০ নং নুরুল্লাবাদ ইউনিয়নের জোতবাজার গোডাউন পট্রি এলাকায় ৪৯ নওগাঁ মান্দা ৪ আসেনের বর্তমান বিএনপির এম,পি ড, একরামুল বারী টিপুর সাবেক প্রাইভেট কার ড্রাইভার ভেকু, এবং ১০ নং নুরুল্লাবাদ ইউনিয়ন পরিষদের মেম্বার পদপ্রার্থী। জোতবাজার তার নিজ বাসভবন এলাকায় রাত ৯ টার সময় তাদের দুই জন কে একসাথে ঘরে ধরে স্থানীয় এলাকাবাসী।

নওগাঁয় হিন্দু পরিবারের এক গৃহবধূর সাথে পরকীয়া সম্পর্কের অভিযোগে জিয়াবুর রহমান (ভেকু) ৪২ নামে ইউপি মেম্বার প্রার্থীকে আটক করেছে পুলিশ।

একই সময় ঐ নারীকেও আটক করেন পুলিশ। তবে কোন বাদী না থাকায় শুক্রবার ২ অক্টোবর দুপুরে প্রসিকিউশনের মাধ্যমে তাদের দু’ জনকে বিজ্ঞ আদালতে প্রেরণ করার পর বিজ্ঞ আদালত তাদেরকে জেলা কারাগারে পাঠানোর আদেশ দেন।

পরকীয়া সম্পর্কের অভিযোগে আটকের ঘটনাটি ঘটে গত বৃহস্পতিবার দিনগত রাতে নওগাঁর মান্দা থানাধীন জোত বাজার এলাকায়। আটক জিয়াবুর রহমান জোতবাজার গোডাউন পট্টি এলাকার আফজাল এর ছেলে। তিনি নুরুল্লাবাদ ইউনিয়নের ১০ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য (মেম্বার) পদপ্রার্থী বলে জানায় স্থানিয়রা।

এছাড়া আটককৃত গৃহবধূ জোতবাজার এলাকার সুব্রত দাসের স্ত্রী। থানা পুলিশ ও স্থানিয় সুত্রে জানা যায়, বৃহস্পতিবার দিনগত রাতে জোতবাজার এলাকায় একটি ঘরে গৃহবধূর সাথে পরকীয়া করতে গেলে স্থানিয়রা জাতীয় জরুরী সেবা ৯৯৯ নম্বরে ফোন দিয়ে ঘটনাটি জানান। এর পরই মান্দা থানা পুলিশের একটি টিম ঘটনাস্থলে পৌছে দু’ জনকে উদ্ধার পূর্বক থানা হেফাজতে নেয়।

মান্দা থানার অফিসার ইনচার্জ খোরশেদ আলম সত্যতা নিশ্চিত করে বলেন, জরুরী সেবা ৯৯৯ নম্বরে ফোন পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে দু’ জনকে আটক পূর্বক থানায় নিয়ে আসে।

পরে কোন বাদী না থাকায় শুক্রবার দুপুরে প্রসিকিউশনের মাধ্যমে তাদের দু’ জনকে নওগাঁ আদালতে পাঠানো হয়।
বিজ্ঞ আদালত তাদের দু’ জনকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

Don`t copy text!