ঢাকাশনিবার , ৩ অক্টোবর ২০২৬
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

কুড়িগ্রামে নানা আয়োজনে জাতীয়বাদী ওলামা দলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

প্রতিবেদক
Sagar Chandra
অক্টোবর ৩, ২০২৬ ৫:৫১ অপরাহ্ণ
Link Copied!

 

মোঃ হামিদুল ইসলাম
কুড়িগ্রাম জেলা প্রতিনিধি

কুড়িগ্রামে নানা আয়োজনের মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়বাদী ওলামা দলের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে। এ উপলক্ষে শনিবার সকালে কুড়িগ্রাম জেলা বিএনপি কার্যালয়ে এক আলোচনা সভার আয়োজন করা হয়। জেলা ওলামা দলের আহ্বায়ক ডা. ফজলুল হক আমিনীর সভাপতিত্বে অনুষ্ঠিত এই আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম জেলা বিএনপির আহ্বায়ক মোস্তফিজার রহমান। প্রধান অতিথির বক্তব্যে মোস্তফিজার রহমান বলেন, দেশের যেকোনো গণতান্ত্রিক সংকট ও আন্দোলনে ওলামা সমাজের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। জাতীয়তাবাদী দর্শনে বিশ্বাসী আলেম-ওলামাদের সংগঠিত করে রাজপথে সক্রিয় ভূমিকা রাখার ওপর জোর দেন তিনি।

​জেলা ওলামা দলের সদস্য সচিব ইউনুছ আলীর সঞ্চালনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক অধ্যাপক শফিকুল ইসলাম বেবু ও যুগ্ম আহ্বায়ক অধ্যাপক হাসিবুর রহমান হাসিব। সভায় অন্যান্যের মধ্যে আরও বক্তব্য দেন কুড়িগ্রাম পৌরসভার সাবেক মেয়র আবু বকর সিদ্দিক, জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আলী এবং জেলা যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি নাসিম পারভেজ তারা। বক্তারা সংগঠনকে তৃণমূল পর্যায়ে আরও শক্তিশালী করার পাশাপাশি দলের মূলধারার সব কর্মসূচিতে ওলামা দলকে অগ্রণী ভূমিকা পালনের আহ্বান জানান।

​অনুষ্ঠানে জেলা বিএনপি, ওলামা দল, যুবদলসহ অন্যান্য অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মী উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে দেশ ও জাতির কল্যাণ এবং দলের প্রতিষ্ঠাতা ও প্রয়াত নেতাদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া মোনাজাত করা হয়।

Don`t copy text!