ঢাকামঙ্গলবার , ২৯ সেপ্টেম্বর ২০২৬
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সক্ষমতা বৃদ্ধিতে ব্র্যাকের প্রশিক্ষণ

প্রতিবেদক
Sagar Chandra
সেপ্টেম্বর ২৯, ২০২৬ ৮:৫৪ অপরাহ্ণ
Link Copied!

 

মোঃ হামিদুল ইসলাম
কুড়িগ্রাম জেলা প্রতিনিধি

কুড়িগ্রাম সদর উপজেলার যাত্রাপুর ইউনিয়ন দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সক্ষমতা বাড়াতে দুই দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় পর্যায়ে দুর্যোগের প্রস্তুতি, জরুরি সাড়াদান ও সমন্বয় কার্যক্রম আরও কার্যকর করার লক্ষ্যে ব্র্যাকের দুর্যোগ ঝুঁকি ব্যবস্থাপনা কর্মসূচির (ডিআরএমপি) উদ্যোগে এ প্রশিক্ষণের আয়োজন করা হয়।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) রংপুরে ব্র্যাক লার্নিং সেন্টারে দুইদিনের প্রশিক্ষণের সমাপ্তি হয়। এতে যাত্রাপুর ইউনিয়ন দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সদস্যরা অংশ নেন।

প্রশিক্ষণে দুর্যোগ ঝুঁকি হ্রাস, দুর্যোগের আগে প্রস্তুতি, জরুরি সাড়াদান, ইউনিয়ন দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির ভূমিকা ও দায়িত্ব, দুর্যোগকালীন সমন্বয় এবং ঝুঁকি ও সক্ষমতা চিহ্নিত করার বিষয়ে আলোচনা করা হয়। পাশাপাশি স্থানীয় পর্যায়ে কার্যকর দুর্যোগ ব্যবস্থাপনা পরিকল্পনা প্রণয়ন নিয়ে আলোচনা ও ব্যবহারিক অনুশীলন করা হয়।

প্রশিক্ষণে উপস্থিত ছিলেন, ব্র্যাকের ডিআরএমপির (আরএম) রেদওয়ানুজ্জামান চৌধুরী ও রেগুলেটরি অ্যাফেয়ার্স ইউনিটের ডিভিশনাল ম্যানেজার একেএম জাহেদুল ইসলাম। কোর্স কো-অর্ডিনেটর হিসেবে প্রশিক্ষণ কার্যক্রম সমন্বয় করেন ব্র্যাকের প্রধান কার্যালয় থেকে আসা ক্যাপাসিটি বিল্ডিং স্পেশালিস্ট তুষার চক্রবর্তী।

আয়োজকেরা বলেন, স্থানীয় পর্যায়ে দুর্যোগ ব্যবস্থাপনায় ইউনিয়ন দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির ভূমিকা গুরুত্বপূর্ণ। প্রশিক্ষণের মাধ্যমে কমিটির সদস্যদের জ্ঞান ও দক্ষতা বাড়ার পাশাপাশি দুর্যোগ মোকাবিলায় সমন্বয় সক্ষমতা বাড়বে। এতে দুর্যোগের আগে প্রস্তুতি, দুর্যোগের সময় দ্রুত সাড়া দেওয়া এবং দুর্যোগ-পরবর্তী পুনরুদ্ধার কার্যক্রমে স্থানীয় নেতৃত্ব আরও কার্যকর হবে।

ব্র্যাকের ডিআরএমপির (আরএম) রেদওয়ানুজ্জামান চৌধুরী বলেন, ব্র্যাকের দুর্যোগ ঝুঁকি ব্যবস্থাপনা কর্মসূচি স্থানীয় সরকার, কমিউনিটি ও সংশ্লিষ্ট অংশীজনদের সক্ষমতা বৃদ্ধির মাধ্যমে দুর্যোগের ঝুঁকি কমানো এবং দুর্যোগ মোকাবিলায় আরও প্রস্তুত ও সহনশীল সমাজ গঠনে কাজ করছে।

Don`t copy text!