ঢাকাসোমবার , ২৮ সেপ্টেম্বর ২০২৬
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

কুড়িগ্রাম সীমান্তে ২২ বিজিবির সাঁড়াশি অভিযান, ১৬ লাখ ৩৪ হাজার টাকার মাদক ও চোরাচালানি মালামাল জব্দ

প্রতিবেদক
Sagar Chandra
সেপ্টেম্বর ২৮, ২০২৬ ১০:০২ অপরাহ্ণ
Link Copied!

 

মোঃ হামিদুল ইসলাম
কুড়িগ্রাম জেলা প্রতিনিধি

কুড়িগ্রাম সীমান্তে কুড়িগ্রাম ব্যাটালিয়ন (২২ বিজিবি)-এর ধারাবাহিক বিশেষ অভিযানে ১৬ লাখ ৩৪ হাজার ১৫০ টাকা সিজার মূল্যের বিপুল পরিমাণ ভারতীয় মদ, কসমেটিকস, গবাদিপশুসহ বিভিন্ন ধরনের চোরাচালানি মালামাল জব্দ করা হয়েছে।

গত ৪৮ ঘণ্টায় জাতীয় সার্বভৌমত্ব ও সীমান্ত সুরক্ষায় বিজিবির কঠোর অবস্থানের অংশ হিসেবে দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় এসব বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

২২ বিজিবি সূত্রে জানা যায়, সীমান্তে মাদক, চোরাচালান ও সব ধরনের সীমান্ত অপরাধ প্রতিরোধে ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নে কঠোর অবস্থানে রয়েছে বিজিবি। সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করা এবং চোরাকারবারিদের যেকোনো অপতৎপরতা প্রতিহত করতে বিজিবি সদস্যরা সর্বোচ্চ সতর্কতার সঙ্গে দায়িত্ব পালন করছেন।

কুড়িগ্রাম ব্যাটালিয়ন (২২ বিজিবি)-এর অধিনায়ক লেঃ কর্নেল মোহাম্মদ মাহবুব-উল-হক, পিএসসি জানান, সীমান্তে মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবির এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Don`t copy text!