ঢাকাশনিবার , ২৬ সেপ্টেম্বর ২০২৬
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

নওগাঁর মান্দা নিষিদ্ধ আওয়ামীলীগের তথ্য-অর্থদাতা,ছেলে কিশোর গ্যাং সদস্য অভিযোগে গ্রেপ্তার

প্রতিবেদক
Sagar Chandra
সেপ্টেম্বর ২৬, ২০২৬ ১:৩৬ পূর্বাহ্ণ
Link Copied!

 

উজ্জ্বল কুমার নওগাঁ জেলা প্রতিনিধিঃ

নওগাঁর মান্দায় পৃথক অভিযোগে আতাউ রহমান (৫০) ও তার ছেলে আরিফ হোসেনকে (২৫) গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৪সেপ্টেম্বর) রাতে অভিযানে তাদের গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছে মান্দা থানা পুলিশ।

পুলিশের দাবি, আতাউর রহমান কার্যক্রম নিষিদ্ধ বাংলাদেশ আওয়ামী লীগের তথ্য ও অর্থের যোগানদাতা হিসেবে এবং তার ছেলে আরিফ হোসেন একটি মামলার তদন্তে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে ‘ব্ল্যাক হোল’ নামের কিশোর গ্যাংয়ের সক্রিয় সদস্য হিসেবে শনাক্ত হয়েছেন।

গ্রেপ্তার আতাউর রহমান উপজেলার পাঁজরভাঙ্গা গ্রামের বাসিন্দা। তার ছেলে আরিফ হোসেনও একই এলাকার বাসিন্দা। মান্দা থানা পুলিশ জানায়, আতাউ রহমানের বিরুদ্ধে কার্যক্রম নিষিদ্ধ বাংলাদেশ আওয়ামী লীগের সঙ্গে সম্পৃক্ততা এবং দলটির তথ্য ও অর্থের যোগানদাতা হিসেবে অভিযোগ রয়েছে।

এছাড়া মাদকদ্রব্য ব্যবসার সঙ্গে জড়িত থাকার অভিযোগে এর আগে তিনি একাধিকবার কারাভোগ করেছেন বলেও পুলিশ জানিয়েছে। অপরদিকে, আরিফ হোসেনকে মান্দা থানার একটি মামলার তদন্তে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে ‘ব্ল্যাক হোল’ নামের কিশোর গ্যাংয়ের সক্রিয় সদস্য হিসেবে শনাক্ত করা হয়েছে বলে পুলিশের দাবি।

মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোরশেদ আলম বলেন, “আতাউর রহমান মাদকদ্রব্য ব্যবসার সঙ্গে জড়িত থাকার অভিযোগে ইতোপূর্বে একাধিকবার জেল খেটেছেন। তিনি এলাকায় একজন দুষ্কৃতকারী হিসেবে পরিচিত।”

তিনি আরও বলেন, “মান্দায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ নিয়মিত অভিযান পরিচালনা করছে। অপরাধ নিয়ন্ত্রণে পুলিশের পাশাপাশি অভিভাবক ও সচেতন নাগরিকদেরও সহযোগিতা প্রয়োজন।”

Don`t copy text!