ঢাকাশনিবার , ২৬ সেপ্টেম্বর ২০২৬
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

কুড়িগ্রামে ইলেকট্রিশিয়ানদের নিয়ে এমইপির মতবিনিময় সভা

প্রতিবেদক
Sagar Chandra
সেপ্টেম্বর ২৬, ২০২৬ ৯:৫৭ অপরাহ্ণ
Link Copied!

 

মোঃ হামিদুল ইসলাম
কুড়িগ্রাম জেলা প্রতিনিধি

কুড়িগ্রাম সদর, নাগেশ্বরী, ভুরুঙ্গামারী ও ফুলবাড়ী উপজেলার ইলেকট্রিশিয়ানদের অংশগ্রহণে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে কুড়িগ্রাম শহরের আলমাস কমিউনিটি সেন্টারের হলরুমে এ সভার আয়োজন করে বৈদ্যুতিক পণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান এমইপি।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, এমইপির রংপুর ডিভিশনাল ম্যানেজার মো. শিপন মিয়া। এছাড়া বক্তব্য দেন টেরিটরি সেলস ম্যানেজার (টিএসএম) মাসুদুর রহমান, ডিলার মশিউর রহমান এবং কোম্পানির অন্যান্য প্রতিনিধিরা। এতে চার উপজেলার শতাধিক ইলেকট্রিশিয়ান অংশ নেন।

আলোচনায় এমইপির বিভিন্ন বৈদ্যুতিক পণ্যের গুণগত মান, নিরাপদ ব্যবহার এবং বাজারে সেবার মানোন্নয়ন নিয়ে মতবিনিময় করা হয়। পাশাপাশি ইলেকট্রিশিয়ানদের পেশাগত উন্নয়ন ও প্রয়োজনীয় সহযোগিতায় সবসময় পাশে থাকার আশ্বাস দেয় কোম্পানি কর্তৃপক্ষ। সভা শেষে অংশগ্রহণকারীরা এ ধরনের আয়োজন নিয়মিত করার আহ্বান জানান।

Don`t copy text!