ঢাকাশুক্রবার , ২৫ সেপ্টেম্বর ২০২৬
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

নওগাঁর মান্দা দেলুয়াবাড়ী বাজারে চাঁদাবাজির অভিযোগোর মামলায় আল আমিন গ্রেপ্তার

প্রতিবেদক
Sagar Chandra
সেপ্টেম্বর ২৫, ২০২৬ ১২:০১ পূর্বাহ্ণ
Link Copied!

 

উজ্জ্বল কুমার নওগাঁ জেলা প্রতিনিধি:

নওগাঁর মান্দায় চাঁদাবাজির মামলায় আল আমিন (৩৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। পরে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে বুধবার (২৩ সেপ্টেম্বর) তাকে নওগাঁ আদালতে পাঠানো হলে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

গ্রেপ্তার আল আমিন উপজেলার চককানু গ্রামের মৃত কাজীমুদ্দিনের ছেলে। মামলা সূত্রে জানা যায়, উপজেলার দেলুয়াবাড়ি বাজারের সাইকেল মেকার জলিলের কাছে ৫০ হাজার টাকা চাঁদা দাবির অভিযোগ ওঠে আল আমিনের বিরুদ্ধে। এ ঘটনাকে কেন্দ্র করে মারধরের অভিযোগও রয়েছে। পরে জলিলের স্ত্রী মিরজান বাদী হয়ে মান্দা থানায় মামলা করেন।

পুলিশ সূত্রে জানা যায়, ওই মামলায় মঙ্গলবার রাতে আল আমিনকে গ্রেপ্তার করা হয়। বুধবার সকালে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে তাকে নওগাঁ আদালতে পাঠানো হয়। শুনানি শেষে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

এদিকে আল আমিন গ্রেপ্তারের খবর ছড়িয়ে পড়লে এলাকায় স্বস্তি ফিরে এসেছে বলে স্থানীয়রা জানান।
মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোরশেদ আলম বলেন, “চাঁদাবাজির অভিযোগে দায়ের করা মামলায় আল আমিনকে গ্রেপ্তার করা হয়েছে।

আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ সব সময় তৎপর রয়েছে। কোনো ব্যক্তি অপরাধে জড়িত থাকলে তদন্ত ও প্রমাণের ভিত্তিতে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”

Don`t copy text!