নিজস্ব প্রতিবেদক।
চাঁদপুরের হাজীগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির ২০২৮ সালের কার্যকরী কমিটি গঠন করা হয়েছে। নতুন কমিটিতে খালেকুজ্জামান শামীম সভাপতি, খন্দকার আরিফ সাধারণ সম্পাদক এবং জহির হোসেন সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন।
বুধবার (২৩ সেপ্টেম্বর) হাজীগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির বার্ষিক সাধারণ সভা ও নতুন কমিটি গঠন উপলক্ষে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তিলাওয়াত করেন সংগঠনের সদস্য মুনাব্বর হোসেন সুমন। প্রথম অধিবেশনে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি সাইফুল ইসলাম সিফাত। সাধারণ সম্পাদক খন্দকার আরিফের সঞ্চালনায় অধিবেশনে সদস্যদের মাঝে সংগঠনের লোগো সংবলিত টি-শার্ট ও কোট পিন বিতরণ করা হয়। পরে সদস্যদের অংশগ্রহণে সংগঠনের বিভিন্ন বিষয় নিয়ে উন্মুক্ত আলোচনা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য দেন হাজীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইবনে আল জায়েদ হোসেন, সংগঠনের আজীবন সদস্য মো. মোস্তফা কামাল (সুমন) এবং ব্যারিস্টার শাহরিয়ার আহমাদ।
এরপর নতুন কমিটি গঠনের কার্যক্রম পরিচালনার জন্য উপস্থিত সদস্যদের মতামতের ভিত্তিতে তিন সদস্যের একটি পরিচালনা কমিটি গঠন করা হয়। এতে জহিরুল ইসলাম লিটন আহ্বায়ক, এস এম চিশতি সদস্যসচিব এবং হাবিবুর রহমান সদস্য হিসেবে দায়িত্ব পান।
মধ্যাহ্নভোজের পর দ্বিতীয় অধিবেশনে নতুন কমিটি গঠনের কার্যক্রম শুরু হয়। তিন সদস্যের আহ্বায়ক কমিটির আহ্বায়ক জহিরুল ইসলাম লিটনের সভাপতিত্বে এ কার্যক্রম পরিচালিত হয়।
দ্বিতীয় অধিবেশনে সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক পদে প্রার্থী আহ্বান করা হয়। সভাপতি পদে দুজন প্রার্থী থাকলেও পরবর্তীতে একজন প্রার্থিতা প্রত্যাহার করে নেন। ফলে খালেকুজ্জামান শামীম সভাপতি নির্বাচিত হন। সাধারণ সম্পাদক পদে খন্দকার আরিফ নির্বাচিত হন।
অন্যদিকে সাংগঠনিক সম্পাদক পদে দুজন প্রার্থী থাকায় উপস্থিত সদস্যদের টোকেন পদ্ধতিতে ভোট গ্রহণ করা হয়। এতে জহির হোসেন সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হন।
নতুন কমিটির অন্যান্য পদে মোহাম্মদ হাবীব উল্ল্যাহ ও এম আলী মজিব সহসভাপতি, রেজাউল করিম নয়ন ও শাখাওয়াত হোসেন শামীম যুগ্ম সাধারণ সম্পাদক, জাহিদ হাসান অর্থ সম্পাদক, সুজন দাস দপ্তর সম্পাদক, হুমায়ন কবির প্রচার সম্পাদক এবং নূর মোহাম্মদ পাটওয়ারী ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক নির্বাচিত হয়েছেন।
কার্যকরী কমিটির সদস্য হিসেবে রয়েছেন জহিরুল ইসলাম লিটন, এস এম চিশতি, হাবিবুর রহমান, কামরুজ্জামান টুটুল, সাইফুল ইসলাম সিফাত, মেহেদী হাছান, পাপ্পু মাহমুদ, মোহাম্মদ কামাল হোসেন, জহিরুল ইসলাম জয় ও মুনছুর আহমেদ বিপ্লব।
নবনির্বাচিত কমিটির নেতারা সাংবাদিকদের পেশাগত উন্নয়ন, পারস্পরিক সহযোগিতা এবং সংগঠনের সদস্যদের কল্যাণে কার্যকর ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করেন।

