ঢাকাবুধবার , ২৩ সেপ্টেম্বর ২০২৬
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

সারাদেশে কর্মসূচির অংশ হিসেবে কুড়িগ্রামে যুবদলের বিক্ষোভ মিছিল

প্রতিবেদক
Sagar Chandra
সেপ্টেম্বর ২৩, ২০২৬ ২:৪২ অপরাহ্ণ
Link Copied!

 

মোঃ হামিদুল ইসলাম
কুড়িগ্রাম জেলা প্রতিনিধি

সারাদেশে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্য ও সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে কেন্দ্রীয় যুবদলের ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে কুড়িগ্রামে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) দুপুরে কুড়িগ্রাম জেলা ছাত্রদলের সাবেক সভাপতি মো. আমিমুল ইহছানের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়। বিক্ষোভ মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।

সমাবেশে বক্তব্য দেন, জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক মাসুম মিয়া, সহ-সাংগঠনিক সম্পাদক মশিউর রহমান রয়েল, নুর খালেক ময়না, কোষাধ্যক্ষ আতাউর রহমান, আইন সম্পাদক অ্যাডভোকেট রাকিবুর রহমান, সহ-দফতর সম্পাদক চাঁদ মিয়া, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক শাহনেওয়াজ রনি ও ফরহাদ রেজা রুপম, পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক হ্যাভেন, রাজারহাট উপজেলা যুবদল নেতা শাহাদাৎ হোসেন লাল ও লিমন, জেলা ছাত্রদলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি হাবিবুর রহমান রুবেলসহ অন্যান্য নেতৃবৃন্দ।

বক্তারা আওয়ামী লীগের নৈরাজ্য ও সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদ জানিয়ে শান্তিপূর্ণ গণতান্ত্রিক কর্মসূচি অব্যাহত রাখার আহ্বান জানান।

Don`t copy text!