ঢাকাবুধবার , ২৩ সেপ্টেম্বর ২০২৬
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

নওগাঁর মান্দা বানিশ্বরে ভ্রাম্যমাণ আদালতে মাদকসেবী মিনহাজুল এর ৪ মাসের কারাদণ্ড

প্রতিবেদক
Sagar Chandra
সেপ্টেম্বর ২৩, ২০২৬ ১০:১২ অপরাহ্ণ
Link Copied!

 

উজ্জ্বল কুমার নওগাঁ জেলা প্রতিনিধি:

নওগাঁর মান্দায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর মামলায় মিনহাজুল (৪০) নামে এক ব্যক্তিকে চার মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) মান্দা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাবিল নওরোজ বৈশাখ ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এ দণ্ড দেন। দণ্ডপ্রাপ্ত মিনহাজুল উপজেলার বানিশ্বর গ্রামের মৃত মুনছের মোল্লার ছেলে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় তার বিরুদ্ধে অভিযোগ আনা হয়। অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত তাকে চার মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন। পরে তাকে দণ্ড কার্যকরের জন্য কারাগারে পাঠানোর ব্যবস্থা করা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট নাবিল নওরোজ বৈশাখ জানান,
“মাদকের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে প্রশাসনের পক্ষ থেকে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। মাদক ব্যক্তি, পরিবার ও সমাজের জন্য অত্যন্ত ক্ষতিকর।

মাদকদ্রব্যের ব্যবহার ও বিস্তার রোধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত থাকবে। মাদক থেকে দূরে থাকতে এবং মাদকবিরোধী অভিযানে প্রশাসনকে সহযোগিতা করতে তিনি সবার প্রতি আহ্বান জানান।”

Don`t copy text!