ঢাকাবুধবার , ২৩ সেপ্টেম্বর ২০২৬
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

কুড়িগ্রামে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ফুলবাড়ী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রতন গ্রেপ্তার

প্রতিবেদক
Sagar Chandra
সেপ্টেম্বর ২৩, ২০২৬ ২:৩২ অপরাহ্ণ
Link Copied!

মোঃ হামিদুল ইসলাম, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি:

​কুড়িগ্রামের ফুলবাড়ীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আহম্মদ আলী পোদ্দার রতনকে (৫৭) গ্রেপ্তার করেছে পুলিশ।

​মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) দুপুর ১টার দিকে উপজেলার ফুলবাড়ী সদর ইউনিয়নের চন্দ্রখানা বাজারের খামার এলাকায় নিজ বাড়ির সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তিনি ফুলবাড়ী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

​পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত ব্যক্তির বিরুদ্ধে ফুলবাড়ী থানায় সন্ত্রাসবিরোধী আইনে একটি মামলা রয়েছে। ওই মামলার এজাহারভুক্ত আসামি হিসেবে তাকে গ্রেপ্তার করা হয়েছে।

​ঘটনার সত্যতা নিশ্চিত করে ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদ হাসান নাইম জানান, গ্রেপ্তারকৃত আসামিকে আইনানুগ প্রক্রিয়া শেষে কুড়িগ্রাম আদালতে পাঠানো হবে।

Don`t copy text!