ঢাকামঙ্গলবার , ২২ সেপ্টেম্বর ২০২৬
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

সারের দাবিতে কুড়িগ্রামে ফের কৃষকদের সড়ক অবরোধ

প্রতিবেদক
Sagar Chandra
সেপ্টেম্বর ২২, ২০২৬ ৭:৪৬ অপরাহ্ণ
Link Copied!

মো. হামিদুল ইসলাম, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি:

​কুড়িগ্রামের উলিপুরে সারের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন স্থানীয় কৃষকেরা। পরবর্তীতে উপজেলা প্রশাসন, পুলিশ ও কৃষি বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তা ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন এবং সার বিতরণ কার্যক্রম শুরু করেন।

​মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার হাতিয়া ইউনিয়নের নতুন অনন্তপুর বাজারে এই ঘটনা ঘটে। অবরোধের ফলে প্রায় দেড় ঘণ্টা কুড়িগ্রাম-চিলমারী আঞ্চলিক সড়কে সব ধরনের যান চলাচল ব্যাহত হয়।

​স্থানীয় ও প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা যায়, নতুন অনন্তপুর বাজারের ডিলার ‘মেসার্স সুফিয়া এন্টারপ্রাইজ’ থেকে সার বিতরণের কথা ছিল। সকাল থেকেই শত শত কৃষক সেখানে এসে সারিবদ্ধভাবে অপেক্ষা করতে থাকেন। সকাল সাড়ে ৯টার পরও ডিলারের লোকজনের দেখা না মেলায় ক্ষুব্ধ কৃষকেরা কুড়িগ্রাম-চিলমারী সড়কে টায়ার জ্বালিয়ে অবরোধ সৃষ্টি করেন।

​কয়েকজন ভুক্তভোগী কৃষক অভিযোগ করেন, বেশ কিছুদিন ধরেই তারা ডিলারের দ্বারে দ্বারে ঘুরেও চাহিদা অনুযায়ী সার পাচ্ছিলেন না। মঙ্গলবার সার পাওয়ার আশায় সকাল থেকেই এসে লাইনে দাঁড়িয়ে থাকেন। কিন্তু নির্দিষ্ট সময়ে ডিলার পয়েন্ট না খোলায় বাধ্য হয়ে তারা আন্দোলনে নামেন।

​মেসার্স সুফিয়া এন্টারপ্রাইজের ব্যবস্থাপক শামসুল আলম বলেন, “চাহিদার তুলনায় কৃষকের প্রচুর চাপ ছিল। সকাল ১০টা বাজার আগেই তাড়াহুড়া শুরু হয়। চাপের মুখে ডিলারের লোকজন কিছুটা ইতস্তত করায় দেরি হয় এবং পরে কৃষকেরা সড়ক অবরোধ করেন। পরবর্তীতে প্রশাসন ও পুলিশের সহায়তায় সঠিকভাবে বিতরণ কার্যক্রম শুরু এবং সম্পন্ন করা হয়।”

​উলিপুর উপজেলা কৃষি কর্মকর্তা শহীদুল ইসলাম জানান, হাতিয়া অনন্তপুর বাজারে অতিরিক্ত ভিড়ের কারণে সংশ্লিষ্টরা কিছুটা হিমশিম খাচ্ছিলেন। খবর পেয়ে কৃষি বিভাগ, ইউএনও এবং পুলিশ দ্রুত উপস্থিত হয়ে পরিস্থিতি শান্ত করে সুষ্ঠুভাবে সার বিতরণ নিশ্চিত করে।

​উলিপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এটিএম আরিফ বলেন, “সকাল ৮টা থেকে বিতরণ শুরু হওয়ার কথা থাকলেও ডিলারের কর্মীরা কৃষকদের অতিরিক্ত ভিড় দেখে আড়ালে চলে যান। এতে দেরি হওয়ায় বিক্ষুব্ধ কৃষকেরা টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখায়। আমরা ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে পুনরায় বিতরণ শুরু করি। বর্তমানে সেখানকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

Don`t copy text!