তেরখাদা (খুলনা) প্রতিনিধি:
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আয়োজনে গ্রামীণ সড়ক প্রণয়ন (জিআইএস-ভিত্তিক) আরসিআইপির আওতায় গ্রামীণ সড়কের কোর রোড নেটওয়ার্ক, সড়ক অগ্রাধিকার ও তথ্য যাচাইকরণ বিষয়ক একটি কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল ১১টার দিকে উপজেলা কৃষি অফিসের হলরুমে এই কর্মশালার আয়োজন করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিজ তাহমিনা সুলতানা নীলা অনুষ্ঠানে সভাপতি ও উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন। উপজেলা প্রকৌশলী মাসুদ আজিজুর রহমানের সঞ্চালনায় কর্মশালায় প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন বেটসের জিআইএস স্পেশালিস্ট মো. আদনান হোসেন।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক চৌধুরী কাওছার আলী, উপজেলা সমাজসেবা কর্মকর্তা অতিশ সরদার, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. আব্দুল হাই, উপজেলা আইসিটি কর্মকর্তা মো. রাকিবুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা হানিফ সিকদার, উপজেলা জনস্বাস্থ্য উপ-সহকারী প্রকৌশলী প্রজিত সরকার এবং বিএনপি নেতা মো. মিল্টন হোসেন।
কর্মশালায় স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।

