ঢাকামঙ্গলবার , ২২ সেপ্টেম্বর ২০২৬
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

কুড়িগ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে অটোরিকশাচালকের মৃত্যু

প্রতিবেদক
Sagar Chandra
সেপ্টেম্বর ২২, ২০২৬ ৭:৪০ অপরাহ্ণ
Link Copied!

মো. হামিদুল ইসলাম, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি:

​কুড়িগ্রামের রাজারহাটে ব্যাটারিচালিত অটোরিকশার চার্জার খুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গোলাম রব্বানী (৩৮) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

​মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকাল ৯টার দিকে রাজারহাট ইউনিয়নের চান্দামারী খামারপাড়া গ্রামে নিজ বাড়িতে এ দুর্ঘটনা ঘটে। নিহত গোলাম রব্বানী ওই গ্রামের মো. আব্দুল হাইয়ের ছেলে। তিনি পেশায় একজন অটোরিকশাচালক ছিলেন।

​স্থানীয় বাসিন্দা বাদশা মিয়া জানান, সকালে গোলাম রব্বানী বাড়িতে চার্জে দেওয়া অটোরিকশার প্লাগ খুলতে যান। এ সময় অসাবধানতাবশত বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

​মাসুদ ইসলাম নামে অপর এক প্রতিবেশী জানান, দুর্ঘটনার বিষয়টি তাৎক্ষণিকভাবে পরিবারের সদস্যরা টের পাননি। পরবর্তীতে দুপুরের দিকে অটোরিকশা রাখার ঘরে গোলাম রব্বানীর নিথর দেহ দেখতে পেয়ে স্বজনেরা চিৎকার করেন। পরে প্রতিবেশীদের সহায়তায় তার মরদেহ উদ্ধার করা হয়।

​ঘটনার সত্যতা নিশ্চিত করে রাজারহাট থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুনুর রশিদ জানান, এ বিষয়ে থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হয়েছে।

Don`t copy text!