ঢাকাসোমবার , ২১ সেপ্টেম্বর ২০২৬
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

শারদীয় দুর্গা পূজা উদযাপনে সাপাহারে বিএনপির সাথে পূজা উদযাপন ফ্রন্টের মতবিনিময়

প্রতিবেদক
Sagar Chandra
সেপ্টেম্বর ২১, ২০২৬ ১:৫৬ পূর্বাহ্ণ
Link Copied!

রতন মালাকার, সাপাহার (নওগাঁ) প্রতিনিধি:

আসন্ন শারদীয় দুর্গা পূজা উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে উদযাপনের লক্ষ্যে নওগাঁর সাপাহার উপজেলা বিএনপির উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

​গতকাল ২০ সেপ্টেম্বর (রবিবার) সন্ধ্যায় সাপাহার উপজেলা বিএনপি কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। সাপাহার উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. সারোয়ার জাহান চৌধুরী (লাবু)-এর আমন্ত্রণে সাড়া দিয়ে স্থানীয় সনাতন ধর্মাবলম্বী ও পূজা উদযাপন ফ্রন্টের নেতৃবৃন্দ এতে অংশ নেন।

​সভায় প্রধান অতিথির বক্তব্যে মো. সারোয়ার জাহান চৌধুরী (লাবু) বলেন, “বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এখানে সব ধর্মের মানুষ স্বাধীনভাবে নিজ নিজ ধর্মীয় উৎসব পালন করবেন। আসন্ন দুর্গা পূজাকে কেন্দ্র করে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা বা বিশৃঙ্খলা বরদাশত করা হবে না।”

​তিনি আরও বলেন, “বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় প্রতিটি পূজামণ্ডপের নিরাপত্তা সুনিশ্চিত করতে দলীয় নেতাকর্মীদের সমন্বয়ে স্বেচ্ছাসেবক টিম গঠন করা হবে।” একই সাথে তিনি সনাতন ধর্মাবলম্বীদের নির্ভয়ে ও আনন্দঘন পরিবেশে পূজা উদযাপনের আহ্বান জানান।

​মতবিনিময় সভায় পূজা উদযাপন ফ্রন্টের নেতৃবৃন্দ বিএনপির এ উদ্যোগকে স্বাগত জানান। স্থানীয় পর্যায়ে আইনশৃঙ্খলা রক্ষা ও সম্প্রীতি বজায় রাখতে প্রশাসনের পাশাপাশি রাজনৈতিক নেতাকর্মীদের সার্বিক সহযোগিতা কামনা করেন তারা।

​উক্ত সভায় সাপাহার উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদল এবং অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Don`t copy text!