ঢাকামঙ্গলবার , ১ সেপ্টেম্বর ২০২৬
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

নওগাঁয় ডিবির মাদকবিরোধী অভিযানে সাড়ে ৪২ কেজি গাঁজাসহ রুবেল গ্রেপ্তার

প্রতিবেদক
Sagar Chandra
সেপ্টেম্বর ১, ২০২৬ ১২:৪৬ পূর্বাহ্ণ
Link Copied!

উজ্জ্বল কুমার সরকার, নওগাঁ প্রতিনিধি:

​নওগাঁয় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের মাদকবিরোধী অভিযানে ৪২ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ মাহমুদুল হাসান ওরফে রুবেল (৩৭) নামের এক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।

​সোমবার গভীর রাতে নওগাঁ সদর থানাধীন ফতেহপুর মুন্সিপাড়া গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়। জেলা পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখার একটি আভিযানিক দল এ অভিযান চালায়।

​পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে রাত সাড়ে তিনটার দিকে ডিবি পুলিশ জানতে পারে যে ফতেহপুর মুন্সিপাড়া গ্রামের একটি বাড়িতে বিপুল পরিমাণ মাদকদ্রব্য মজুত করা হয়েছে। পরে আভিযানিক দল স্থানীয় লোকজনকে সঙ্গে নিয়ে ওই বাড়িতে অভিযান চালায়।

​অভিযানে বাড়ির শয়নকক্ষ তল্লাশি করে একটি বড় টিনের বাক্সের ভেতর থেকে ১১টি পোটলায় রাখা মোট ৪২ কেজি ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। এর মধ্যে ১০টি পোটলায় চার কেজি করে মোট ৪০ কেজি এবং অপর একটি পোটলায় আড়াই কেজি গাঁজা ছিল। গ্রেপ্তার মাহমুদুল হাসান ওরফে রুবেল ফতেহপুর মুন্সিপাড়া গ্রামের মৃত রুহুল আমীনের ছেলে।

​পুলিশের প্রাথমিক অনুসন্ধানে জানা গেছে, রুবেল অন্য একজনের যোগসাজশে গাঁজার ডিলার হিসেবে দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা করে আসছিলেন। তাকে গ্রেপ্তারে জেলা পুলিশ প্রায় দুই মাস ধরে চেষ্টা চালিয়ে আসছিল। এ ঘটনায় জড়িত অপর সহযোগীকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

​এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে নওগাঁ সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। জেলা পুলিশ জানিয়েছে, মাদকদ্রব্য প্রতিরোধে তাদের সর্বাত্মক কার্যক্রম অব্যাহত রয়েছে এবং মাদক ব্যবসার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে এই অভিযান চলমান থাকবে।

Don`t copy text!