ঢাকাশুক্রবার , ২৮ আগস্ট ২০২৬
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

উলিপুরে মামলা তুলে নিতে অস্বীকৃতি, নারীর ওপর হামলার অভিযোগে থানায় মামলা

প্রতিবেদক
Sagar Chandra
আগস্ট ২৮, ২০২৬ ১:৫২ পূর্বাহ্ণ
Link Copied!

মোঃ হামিদুল ইসলাম, উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি:

​কুড়িগ্রামের উলিপুরে একটি মামলা তুলে নিতে বাদীপক্ষকে হুমকি ও ভয়ভীতি প্রদর্শনের পর রাজি না হওয়ায় এক নারীসহ তিনজনকে মারধরের অভিযোগ উঠেছে স্থানীয় এক বিএনপি নেতার বিরুদ্ধে।

​অভিযুক্ত বিএনপি নেতার নাম আবু হেল সফি উজ্জ্বল (৫০)। তিনি উপজেলার দলদলিয়া ইউনিয়ন বা শুনাইগাছ এলাকার স্থানীয় বাসিন্দা।

​স্থানীয় সূত্র ও অভিযোগ সূত্রে জানা যায়, ২৬ আগস্ট দুপুর ২টার দিকে স্থানীয় বিএনপি নেতা উজ্জ্বল অজ্ঞাতনামা কয়েকজনকে সঙ্গে নিয়ে উলিপুর উপজেলার গুনাইগাছ (শুনাইগাছ) ইউনিয়নের কালুডাঙ্গা (গাবের তল) গ্রামের লুৎফর রহমানের বাড়ির গেটের সামনে এসে মামলার বাদীকে খুঁজতে থাকেন। এ সময় মামলার বাদী সাজেদা বেগমের মেয়ে জান্নাতি খাতুন (৩০) গেটের সামনে গেলে উজ্জ্বল তাকে মামলা তুলে নেওয়ার জন্য হুমকি দেন ও ভয়ভীতি দেখান।

​জান্নাতি খাতুন মামলা তুলে নিতে সাফ অস্বীকৃতি জানালে উজ্জ্বল ক্ষিপ্ত হয়ে তার ওপর চড়াও হন। বাঁশের লাঠি ও হাত দিয়ে তাকে এলোপাতাড়ি মারপিট করা হয় এবং তার গলায় থাকা একটি স্বর্ণের চেইন ছিনিয়ে নেওয়া হয়। জান্নাতি খাতুনের চিৎকারে তার ভাই ইব্রাহিম স্বাধীন ও ভাগিনা আল কুরাইশ এগিয়ে এলে তাদেরও মারপিট করে আহত করা হয়।

​পরে স্থানীয় লোকজন এসে তাদের উদ্ধার করে উলিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে পাঠান। প্রাথমিক চিকিৎসা শেষে আহত জান্নাতি খাতুন বাদী হয়ে আবু হেল সফি উজ্জ্বল ও তার ছেলে নাঈম ইসলামসহ (২২) অজ্ঞাতনামা ৪ থেকে ৫ জনকে আসামি করে উলিপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।

​ভুক্তভোগী জান্নাতি খাতুন জানান, পূর্বশত্রুতার জেরে তাদের সঙ্গে প্রতিপক্ষের আদালতে মামলা চলমান রয়েছে। সেই মামলা তুলে নিতে বিভিন্ন সময় তারা হুমকি দিয়ে আসছিল। ঘটনার দিন দুপুরে বাসার সামনে এসে মামলা তুলে নিতে চাপ দেয় এবং রাজি না হওয়ায় তার ওপর হামলা চালায়। তাকে বাঁচাতে ভাই ও ভাগিনা এগিয়ে এলে তাদেরও মারপিট করা হয়। তিনি অভিযুক্তদের বিরুদ্ধে সুষ্ঠু তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা ও পরিবারের নিরাপত্তা দাবি করেন।

​এ বিষয়ে উলিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, অভিযোগটি খতিয়ে দেখা হচ্ছে এবং তদন্ত সাপেক্ষে দ্রুত প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Don`t copy text!