ঢাকাবৃহস্পতিবার , ২৭ আগস্ট ২০২৬
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

নওগাঁর পোরশায় কানাপাড়া পুকুর থেকে ২০ কেজি ওজনের কষ্টিপাথরের মূর্তি উদ্ধারা

প্রতিবেদক
Sagar Chandra
আগস্ট ২৭, ২০২৬ ১:৫৫ অপরাহ্ণ
Link Copied!

উজ্জ্বল কুমার, নওগাঁ জেলা প্রতিনিধি:

​নওগাঁর পোরশা উপজেলায় প্রায় ২০ কেজি ওজনের একটি কষ্টিপাথর সদৃশ প্রাচীন মূর্তি উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার বিকেল সাড়ে তিনটার দিকে উপজেলার ঘাটনগর ইউনিয়নের কানাপাড়া গ্রামের একটি পুকুর থেকে মূর্তিটি উদ্ধার করা হয়।

​পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার বিকেলে স্থানীয় লোকজন মোবাইল ফোনে পোরশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) জানান যে, ঘাটনগর কানাপাড়া গ্রামের কুজা পুকুরের পশ্চিম পাশে পানির ধারে কাদামাটির নিচে একটি মূর্তি পড়ে আছে।

​সংবাদ পেয়ে নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের দিকনির্দেশনায় পোরশা থানার ওসির নেতৃত্বে পুলিশের একটি দল বিকেল চারটা পাঁচ মিনিটে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। পরে স্থানীয় সাক্ষীদের উপস্থিতিতে কাদামাটির নিচ থেকে পরিত্যক্ত অবস্থায় মূর্তিটি উদ্ধার করে জব্দ করা হয়।

​উদ্ধারকৃত মূর্তিটির উচ্চতা আনুমানিক ২৫ ইঞ্চি, প্রস্থ ১১ ইঞ্চি এবং ওজন প্রায় ১৯ কেজি ৮০০ গ্রাম। যার আনুমানিক বাজারমূল্য ১০ লক্ষাধিক টাকা বলে ধারণা করা হচ্ছে।

​বর্তমানে মূর্তিটি পোরশা থানায় নিরাপদ হেফাজতে সংরক্ষিত রয়েছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

Don`t copy text!