ঢাকাবুধবার , ২৬ আগস্ট ২০২৬
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

পারিবারিক কলহের জেরে যুবকের আত্মহত্যা

প্রতিবেদক
Sagar Chandra
আগস্ট ২৬, ২০২৬ ১২:০৮ পূর্বাহ্ণ
Link Copied!

মো. হামিদুল ইসলাম

কুড়িগ্রাম জেলা প্রতিনিধি

​কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলায় পারিবারিক কলহের জেরে নিজ বাড়ি থেকে ওবাই (৩৫) নামের এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

​মঙ্গলবার (২৪ আগস্ট) উপজেলার হেলিপোর্ট মাঠের পশ্চিম পাশে এই আত্মহত্যার ঘটনা ঘটে। পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, ওবাই দীর্ঘদিন ধরে কুমিল্লায় রিকশাচালক হিসেবে কাজ করতেন এবং তার স্ত্রী ঢাকার একটি পোশাক কারখানায় চাকরি করেন। প্রায় ১৫ দিন আগে ওবাই কুমিল্লা থেকে নাগেশ্বরীতে নিজ বাড়িতে ফেরেন।

​মঙ্গলবার ভোররাতে স্ত্রীর সঙ্গে মোবাইল ফোনে কথা বলার সময় উভয়ের মধ্যে বাকবিতণ্ডা হয়। এরপর সবার অজান্তে তিনি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন বলে পরিবার ও স্থানীয়দের দাবি।

​খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়।

​এ বিষয়ে নাগেশ্বরী থানা পুলিশ জানিয়েছে, মরদেহ উদ্ধার করে প্রাথমিকভাবে অপমৃত্যুর ধারণা করা হচ্ছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর আসল কারণ জানা যাবে।

Don`t copy text!