ঢাকাসোমবার , ২৪ আগস্ট ২০২৬
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

নওগাঁ ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল আকস্মিক পরিদর্শন করলেন স্বাস্থ্যমন্ত্রী

প্রতিবেদক
Sagar Chandra
আগস্ট ২৪, ২০২৬ ৯:৩১ অপরাহ্ণ
Link Copied!

উজ্জ্বল কুমার সরকার, নওগাঁ প্রতিনিধি

​প্রত্যেক মেডিকেল কলেজ হাসপাতালে ৫০টি এবং জেলা সদর হাসপাতালে ১০টি ডায়ালাইসিস বেড স্থাপন করা হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। এর মাধ্যমে রোগীদের আর টারশিয়ারি লেভেলের চিকিৎসার জন্য ঢাকায় যেতে হবে না বলে তিনি আশা প্রকাশ করেন।

​রবিবার (২৩ আগস্ট) বেলা ১২টার দিকে নওগাঁ সদর ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল আকস্মিক পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। এর আগে সকাল ১০টার দিকে তিনি হাসপাতালটিতে এসে বিভিন্ন ওয়ার্ড ঘুরে দেখেন এবং চিকিৎসাধীন রোগীদের সঙ্গে কথা বলেন।

​স্বাস্থ্যমন্ত্রী বলেন, জেলার হাসপাতালগুলোতে মোট ৬০টি ডায়ালাইসিস মেশিন থাকবে। এগুলো প্রতিদিন ৩ রাউন্ডে প্রায় ১৮০ জন রোগীকে সেবা দিতে পারবে। খুব দ্রুত সময়ের মধ্যে টেন্ডার প্রক্রিয়া সম্পন্ন করে এসব মেশিন স্থাপন করা হবে। এছাড়া আগামী দুই বছরের মধ্যে উপজেলা পর্যায়েও ১০টি করে ডায়ালাইসিস বেড স্থাপন করা হবে।

​হাসপাতালের সেবা সম্প্রসারণ ও উন্নয়নের বিষয়ে মন্ত্রী আরও জানান, নতুন ডিপিপি অনুযায়ী এই হাসপাতালকে ১০১ শয্যা থেকে উন্নীত করার প্রক্রিয়া চলছে। এর মধ্যে ১৫১ শয্যার ভেতরে ২৫টি সিট মায়েদের বিশেষ সেবার জন্য এবং ২০টি সিট শিশুদের জন্য আলাদা থাকবে। পাশাপাশি পুরুষ ও নারীদের জন্য আলাদা ফিজিওথেরাপি ওয়ার্ড চালুর কথা জানান তিনি। অত্যাধুনিক প্যাথলজি ল্যাব ও আল্ট্রা সাউন্ড মেশিনের মাধ্যমেও রোগীদের আধুনিক সেবা নিশ্চিত করা হবে।

​সারাদেশের স্বাস্থ্যখাতে জনবল সংকট প্রসঙ্গে মন্ত্রী বলেন, হাসপাতালগুলোতে সেবা নিশ্চিত করতে ৫ হাজার চিকিৎসক, আড়াই হাজার নার্স এবং আড়াই হাজার ফার্মাসিস্ট নিয়োগের প্রক্রিয়া চলছে। এছাড়া পিএসসির মাধ্যমে আরও চিকিৎসক নিয়োগের কার্যক্রম চলমান রয়েছে।

​দেশে ব্যাঙের ছাতার মতো গড়ে ওঠা অবৈধ ক্লিনিক ও হাসপাতাল প্রসঙ্গে তিনি বলেন, গত ১৭ বছর এ ক্ষেত্রে কোনো জবাবদিহিতা ছিল না। বর্তমান সরকারের ৬ মাস বয়স চলছে। সিভিল সার্জন ও জেলা প্রশাসকদের মাধ্যমে লাইসেন্সবিহীন অবৈধ ক্লিনিক ও হাসপাতালগুলোর বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত রয়েছে।

​পরিদর্শনকালে স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে আরও উপস্থিত ছিলেন নওগাঁ-৫ (সদর) আসনের সংসদ সদস্য জাহিদুল ইসলাম ধলু, নওগাঁর জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম, ২৫০ শয্যা বিশিষ্ট নওগাঁ জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. আ. ম. আখতারুজ্জামান এবং সিভিল সার্জন ডা. আমিনুল ইসলামসহ স্বাস্থ্য বিভাগের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ।

Don`t copy text!