ঢাকামঙ্গলবার , ১৮ আগস্ট ২০২৬
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

তেরখাদার কৃতি সন্তান আরিফ বিল্লাহর মানবিক উদ্যোগ

প্রতিবেদক
Sagar Chandra
আগস্ট ১৮, ২০২৬ ৬:৫৪ অপরাহ্ণ
Link Copied!

তেরখাদা প্রতিনিধি:

​খুলনার তেরখাদা উপজেলার কাটেঙ্গা গ্রামের কৃতি সন্তান, লন্ডন প্রবাসী, নর্থ খুলনা কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি ও বিশিষ্ট সমাজসেবক এমডি আরিফ বিল্লাহ দীর্ঘদিন ধরে প্রবাসে থেকেও এলাকার অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়িয়ে মানবিকতার অনন্য দৃষ্টান্ত স্থাপন করে চলেছেন।

​লন্ডনে বসবাস করলেও তেরখাদার মানুষের প্রতি তাঁর রয়েছে গভীর দায়বদ্ধতা। বিশেষ করে গরিব, অসহায় ও নিম্নআয়ের পরিবারের মানুষের পাশে থেকে তিনি নিয়মিত সহযোগিতার হাত বাড়িয়ে দিচ্ছেন। তাঁর ব্যক্তিগত উদ্যোগ ও আর্থিক সহায়তায় গৃহহীনদের ঘর নির্মাণ, অসহায় পরিবারের সন্তানদের বই-খাতা ও পোশাক-পরিচ্ছদ প্রদান, মসজিদ-মাদ্রাসার উন্নয়ন এবং রাস্তাঘাট সংস্কারসহ বিভিন্ন সামাজিক কর্মকাণ্ড পরিচালিত হয়ে আসছে।

​এছাড়া খালের ওপর নির্মিত বিধ্বস্ত কাঠের পুল পুনঃনির্মাণে আর্থিক সহায়তা, অসুস্থ ও দরিদ্র রোগীদের চিকিৎসার জন্য সহযোগিতা এবং অসচ্ছল ও মেধাবী শিক্ষার্থীদের সহায়তাসহ নানা জনকল্যাণমূলক কাজে নিজেকে সম্পৃক্ত রেখেছেন আরিফ বিল্লাহ।

​সর্বশেষ, তেরখাদা উপজেলার হাড়িখালী উত্তরপাড়ায় প্রায় দেড় কিলোমিটার দীর্ঘ খাল থেকে কচুরিপানা পরিষ্কার করার উদ্যোগে পর্যাপ্ত অর্থ ও অনুদান প্রদান করেছেন তিনি। তাঁর এ উদ্যোগ স্থানীয়ভাবে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে এবং খালটি পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার পাশাপাশি পানি চলাচল স্বাভাবিক রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন এলাকাবাসী।

​এ বিষয়ে এমডি আরিফ বিল্লাহ বলেন, “আমি লন্ডনে থাকলেও তেরখাদার মানুষের কথা সবসময় চিন্তা করি। এলাকার অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে থেকে সেবা করতে চাই। এ ধরনের সহযোগিতা ও জনকল্যাণমূলক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”

​তিনি আরও বলেন, “শুধু ব্যক্তি পর্যায়ে নয়—প্রতিষ্ঠান, রাস্তাঘাট, কাঠের পুল, রোগী, অসচ্ছল ও গরিব মেধাবী শিক্ষার্থীদের সহায়তা করাও আমাদের উদ্যোগের অংশ। মানুষের কল্যাণে সামর্থ্য অনুযায়ী সহযোগিতা করে যেতে চাই।”

​স্থানীয়রা জানান, প্রবাসে থেকেও এলাকার মানুষের সুখ-দুঃখে পাশে দাঁড়ানো এবং বিভিন্ন উন্নয়নমূলক ও মানবিক কর্মকাণ্ডে আরিফ বিল্লাহর সহযোগিতা নিঃসন্দেহে প্রশংসনীয়। তাঁর মতো প্রবাসীদের এমন উদ্যোগ তেরখাদার পিছিয়ে পড়া মানুষের জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন তাঁরা।

Don`t copy text!