ঢাকাসোমবার , ১৭ আগস্ট ২০২৬
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

তেরখাদায় জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উপলক্ষে নানা কর্মসূচি পালন

প্রতিবেদক
Sagar Chandra
আগস্ট ১৭, ২০২৬ ১২:৪৩ পূর্বাহ্ণ
Link Copied!

তেরখাদা প্রতিনিধি

​তেরখাদায় জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উপলক্ষে নানা কর্মসূচি পালন করা হয়েছে। আজ ১৬ আগস্ট সকাল সাড়ে ১০টার দিকে সিনিয়র উপজেলা মৎস্য অফিসারের কার্যালয়ের আয়োজনে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ এর উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

​এ উপলক্ষে বিভিন্ন দপ্তরের অফিসার, রাজনৈতিক নেতৃবৃন্দ, মৎস্যচাষীসহ বিভিন্ন শ্রেণি-পেশার লোকজনের সমন্বয়ে একটি র‍্যালি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। র‍্যালি শেষে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

​উপজেলা নির্বাহী অফিসার মিজ্ তাহমিনা সুলতানা নীলার সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সিনিয়র উপজেলা মৎস্য অফিসার মো. আবু রায়হান।

​অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন ও উপস্থিত ছিলেন:

  • ​উপজেলা বিএনপির আহবায়ক চৌধুরী কাওছার আলী
  • ​উপজেলা বিএনপির সাবেক আহবায়ক চৌধুরী ফখরুল ইসলাম বুলু
  • ​উপজেলা নির্বাচন অফিসার পলাশ কুমার দাস
  • ​উপজেলা সমাজসেবা অফিসার অতিশ সরদার
  • ​উপজেলা আইসিটি অফিসার মো. রাকিবুল ইসলাম
  • ​উপজেলা একাডেমিক সুপারভাইজর রাধে শ্যাম ঘোষ
  • ​বিএনপি নেতা শরীফ নাঈমুল হক, মো. বিল্লাল হোসেন ও আবুল হোসেন বাবু
  • ​তেরখাদা প্রেসক্লাবের সভাপতি এস এম মফিজুল ইসলাম জুম্মান
  • ​মৎস্যচাষী মো. আব্দুর রহমান

​অনুষ্ঠানে বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন এলাকা থেকে আগত মৎস্যচাষী এবং নানা শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। উল্লেখ্য, জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ এর এবারের প্রতিপাদ্য বিষয় ছিল—“রূপালী মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ”

Don`t copy text!